শিরোনাম :
সিরাজগঞ্জ বিদ্যুৎ সংকটে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয় ৪ দিন বন্ধ ঘোষণা ১৩ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার সংসদে ৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী পঞ্চগড়ে আটক দুই স্কুলছাত্রকে ৮ ঘণ্টা পর ফেরত দিল বিএসএফ ঝালকাঠি লোডশেডিং চলাকালে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি গাজীপুরে লোডশেডিংয়ে ভোগান্তি চরমে, লোকসানের মুখে উদ্যোক্তারা রংপুরে ৬০০ লিটার ডিজেল উদ্ধার, আটক ২ বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলের আশ্বাস দিল ইরান জামিন পেলেন দেড় মাসের শিশুর মা সেই যুব মহিলা লীগ নেত্রী দেড় মাসের সন্তান নিয়ে যুব মহিলা লীগ নেত্রী শিল্পী কারাগারে
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজনীতি চামচামির জন্য নয়, জনগণের জন্য

রাজনীতি চামচামির জন্য নয়, জনগণের জন্য

 

নিজস্ব প্রতিবেদক :

জাতীয় প্রেস ক্লাবের তৃতীয় তলায় ন্যাশনাল পিপলস পার্টির
ন্যাশনাল পিপলস পার্টির মহাসচিব মো. আব্দুল হাই মন্ডল বলেছেন, ‘দেশে পরিচ্ছন্ন রাজনীতি গড়ে তুলতে হবে। যুবকদের পরিচ্ছন্ন হতে হবে। রাজনীতি চামচামির জন্য নয়, রাজনীতি জনগণের জন্য। দলকে শক্তিশালী করতে হবে। আমাদের দল পরিচ্ছন্ন রাজনীতির প্রতীক।’

শনিবার (২৫ সেপ্টেম্বর) ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) যুব সংগঠন ন্যাশনাল পিপলস যুব পার্টির দ্বিতীয় কেন্দ্রীয় সম্মেলনে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন। বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের তৃতীয় তলায় আবদুস সালাম হলে এই সম্মেলন আয়োজন করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) ও ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্টের (এনডিএফ) চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালু।

তিনি বলেন, দলকে শক্তিশালী করতে অঙ্গসংগঠনগুলোকে আরও পরিচ্ছন্ন ও শক্তিশালী হতে হবে। আজকের সম্মেলনের মাধ্যমে সেটি হবে বলে আশা করি।

দেশের নির্বাচন ও গণতন্ত্র নিয়ে তিনি বলেন, ২০১৪ সালে ভোটারবিহীন একটি নির্বাচন হয়েছিল। বিএনপির নেতৃত্বে ২০ দলীয় জোট সেই নির্বাচনে অংশগ্রহণ করেনি। আমরাও ২০ দলীয় জোটের অংশ। এই নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সংস্কৃতি তৈরি হয়। এই সংস্কৃতির কারণেই দেশ আজ একদলীয় শাসন ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। নির্বাচন ব্যবস্থা আজ ভেঙে পড়েছে।

এর আগে স্বাগত বক্তব্য রাখেন এনপিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার কে এম শামসুল আলম মিশুক। তিনি বলেন, যুবকরা একটি জাতির, দেশের ও দলের মেরুদণ্ড। দেশের প্রতি আমাদের কর্তব্য আছে। চিন্তা করতে হবে দেশের জন্য কী করা যায়। যুব পার্টি কাজ করে দেশের জন্য, মানুষের জন্য। কর্মী হিসেবে দলের জন্য কাজ করতে হবে, নেতা হিসেবে নয়। আমাদের নৈতিকতা ঠিক রেখে কাজ করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করতে হবে। জাতির জন্য কাজ করতে হবে। নৈতিকতা বিসর্জন দেওয়া যাবে না।

সম্মেলনে সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন আহ্বায়ক কমিটির সদস্য সচিব রুহুল আমিন রাহুল। এসময় বিভিন্ন জেলা, উপজেলাসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সংগ্রহ করেন:
মোহাম্মদ আরফাত সিদ্দিকী

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com