শিরোনাম :
বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দুপুরের মধ্যে তিন অঞ্চলে ৮০ কিমি ঝড়ের শঙ্কা বগুড়ার পথে প্রধানমন্ত্রী এনসিপিতে ছাত্রলীগ-শিবির-ছাত্রদল যে কেউ যোগদান করতে পারে: নাহিদ ইসলাম নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, অনুষ্ঠানে কর্নেল অলি-রাশেদ প্রধান নির্বাচন প্রক্রিয়াকে একতরফা করার চেষ্টা চলছে: অ্যাড. শিশির মনির সোনারগাঁয়ে লুট হওয়া সাউন্ড গ্রেনেডসহ বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার শ্রীমঙ্গলে মৎস্যজীবীর জালে আটকা পড়লো বিশাল আকৃতির অজগর মদন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অদিত্য পোদ্দার সরকারি অফিস সময় ফাঁকি দিয়ে রোগী দেখেন প্রাইভেট ক্লিনিকে। মিরসরাইয়ে সাড়ে তিন হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

একাডেমির ফেলোশিপ ২৮ শিক্ষার্থী পেলো ডয়চে ভেলে

একাডেমির ফেলোশিপ ২৮ শিক্ষার্থী পেলো ডয়চে ভেলে

রাবি প্রতিনিধি :
বাংলাদেশের ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের ২৮ জন শিক্ষার্থী পেয়েছেন জার্মানির গণমাধ্যম উন্নয়ন সংস্থা ডয়চে ভেলে একাডেমির ফেলোশিপ। দুই বছর মেয়াদি এই বিশেষ ফেলোশিপের মাধ্যমে তারা মুক্তধারা গণমাধ্যম চর্চার সহায়তা পাবে।
দেশজুড়ে সাংবাদিকতার শিক্ষার্থীদেরকে ‘পূর্নাঙ্গ সাংবাদিক’ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে জার্মানির পাবলিক ব্রডকাস্টার ডয়চে ভেলের গণমাধ্যম উন্নয়ন শাখা ডি ডব্লিউ একাডেমি বাংলাদেশে ‘লোকাল মিডিয়া হাব ফেলোশিপ’ চালু করে। গণযোগাযোগ ও সাংবাদিকতা পড়ানো হয় এমন সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন চাওয়া হয় এবং কঠোর নির্বাচন প্রক্রিয়ার পর ২৮জনকে ফেলোশিপ প্রদান করা হয়।

শুক্রবার ‘ইন্ডাকশন ওয়ার্কশপ’ ছিল ফেলোশিপের প্রথম কার্যকলাপ।

জুমের মাধ্যমে অনুষ্ঠিত দিনব্যাপী ‘লোকাল মিডিয়া হাব ফেলোশিপ ইন্ডাকশন ওয়ার্কশপে’ শিক্ষার্থীদের উদ্দেশে খ্যাতিমান সাংবাদিক খালেদ মুহিউদ্দিন বলেন, সবাই সাংবাদিক হতে চায়; কিন্তু সবাই পারে না। দিনের শেষে, সাংবাদিকদের ভূমিকা একজন ওয়াচডগ এর এবং এটি একটি কঠিন কাজ। এটা দেখে ভাল লাগছে যে আপনারা এতোজন সাংবাদিক হওয়ার সেই কষ্ট স্বীকার করতে প্রস্তুত।

অনলাইন এ ওয়ার্কশপে আরো বক্তব্য দেন ডিডব্লিউ একাডেমির প্রোগ্রাম ডিরেক্টর (বাংলাদেশ) প্রিয়া এসেলবর্ন; সিনিয়র পরামর্শক লুৎফা আহমেদ; রেডিও ভূমির স্টেশন প্রধান শামস সুমন; ডি ডব্লিউ বাংলা সার্ভিসের সাংবাদিক আরাফাতুল ইসলাম।

উল্লেখ্য যে, ডিডব্লিউ একাডেমি ২০১৪ সাল থেকে বাংলাদেশে সাংবাদিকতার শিক্ষা ও চর্চা উন্নত করার লক্ষ্যে এবং মুক্ত গণমাধ্যমকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com