শিরোনাম :
গাইবান্ধার সাদুল্লাপুরে জোরপূর্বক গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ নড়াইলের লাহুড়িয়ায় অগ্নিকাণ্ডে পুড়েছে ৪ দোকান নরসিংদীতে খুন, দুবাই থেকে আসামি গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে পুশইন ও চোরাচালান ঠেকাতে বিজিবির বাড়তি নজরদারি কানাইঘাটে প্রবাসীর বাড়িতে হামলা, অন্ত:সত্তা নারী সহ ১৫ জন আহত, নগদ টাকাসহ মালামাল লোটপাট চট্টগ্রাম জ্বালানি সংকটে বন্ধ থাকা ইস্টার্ন রিফাইনারি ফের চালু ফরিদপুরে অনুষ্ঠান শুরু নিয়ে হট্টগোল, ক্ষোভ প্রকাশ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাংলাদেশিদের হজ বিধিমালা মেনে চলার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের ২৪ ঘণ্টার হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ১২ শিশুর মৃত্যু রাজধানীর উত্তরায় মাইলস্টোন দুর্ঘটনা: ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

শেখ হাসিনাই আমাদের প্রেরণা ও শক্তি: আব্দুর রহমান

শেখ হাসিনাই আমাদের প্রেরণা ও শক্তি: আব্দুর রহমান

নিজস্ব প্রতিবেদক:

‘মানবতার আলোকবর্তিকা শেখ হাসিনা’ শীর্ষক আলোচনা সভা ও দুঃস্থদের কর্মসংস্থানের লক্ষ্যে রিকশা-ভ্যান বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাই আমাদের প্রেরণা ও শক্তি বলে জানিয়েছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান।
রোববার আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ে শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে ‘মানবতার আলোকবর্তিকা শেখ হাসিনা’ শীর্ষক আলোচনা সভা ও দুঃস্থদের কর্মসংস্থানের লক্ষ্যে রিকশা-ভ্যান বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটি আয়োজিত এ সভায় আব্দুর রহমান বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলা করা হয়। আওয়ামী লীগের নেতাকর্মীরা মানবঢাল তৈরি করে সেদিন শেখ হাসিনাকে রক্ষা করেছেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের জীবন থাকতে শেখ হাসিনার ক্ষতি হবে না। কারণ, শেখ হাসিনাই আমাদের প্রেরণা ও শক্তি।

আব্দুর রহমান বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে এ দেশ স্বাধীন হতো না। বাংলাদেশ নামক দেশ সৃষ্টি হতো না। আবার যদি না শেখ ফজিলাতুন্নেছা মুজিব তার পাশে না থাকতেন তবে বঙ্গবন্ধু জাতির পিতা হতে পারতেন না । যা কিছু দেশের জন্য কল্যাণ কর তা বঙ্গবন্ধু করে গেছেন। কিন্তু জিয়াউর রহমান তা গলা টিপে হত্যা করে বাংলাদেশকে পাকিস্তানি ভাব ধারায় ফিরিয়ে নিতে চেষ্টা করেছেন।

তিনি আরো বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করেছেন জিয়াউর রহমান, খালেদা জিয়া, এরশাদ, জামাত-শিবির পেতাত্মা গুষ্টি। সর্বশেষ তারেক রহমানের নির্দেশে শেখ হাসিনাকে হত্যার জন্য ২১ আগস্ট গ্রেনেড হামলা চালানো হয়। কিন্তু ষড়যন্ত্রকারীরা তার সফলতার পথ রুদ্ধ করতে পারেনি।

আব্দুর রহমান বলেন, শেখ হাসিনা যে সামাজিক নিরাপত্তাবলয় সৃষ্টি করেছেন তা আজ সারাবিশ্বের দৃষ্টি কাটে। তিনি মুক্তিযোদ্ধাদের ভাতা প্রদান করছেন। তার নেতৃত্বাধীন সরকার বাংলাদেশের সকল অসহায়, গরিব মানুষের জন্য বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, গর্ভবতী ভাতা দিয়ে যাচ্ছে। স্কুলের শিক্ষার্থীদের নিয়মিত উপবৃত্তি প্রদান করে যাচ্ছে সরকার। বাংলাদেশের সকল স্তরের মানুষের অর্থনৈতিক মুক্তি দিতে শেখ হাসিনাকে অনেক কাঠখড়ি পোড়াতে হয়েছে।

তিনি আরো বলেন, শেখ হাসিনা আজ বাংলাদেশে পেরিয়ে বিশ্বের নেত্রী। তিনি বিশ্বের একজন সৎ প্রধানমন্ত্রী। তিনি শুধু মানুষের কল্যাণে কাজ করেন। শেখ হাসিনা অতি সাধারণ জীবন যাপন করেন তার কোনো ভোগ-বিলাসিতা নেই। শেখ হাসিনার প্রতি বঙ্গবন্ধুর ও দেশের মানুষের আশীর্বাদ ও ভালোবাসা আছে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন দলটির ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দি। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com