শিরোনাম :
বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দুপুরের মধ্যে তিন অঞ্চলে ৮০ কিমি ঝড়ের শঙ্কা বগুড়ার পথে প্রধানমন্ত্রী এনসিপিতে ছাত্রলীগ-শিবির-ছাত্রদল যে কেউ যোগদান করতে পারে: নাহিদ ইসলাম নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, অনুষ্ঠানে কর্নেল অলি-রাশেদ প্রধান নির্বাচন প্রক্রিয়াকে একতরফা করার চেষ্টা চলছে: অ্যাড. শিশির মনির সোনারগাঁয়ে লুট হওয়া সাউন্ড গ্রেনেডসহ বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার শ্রীমঙ্গলে মৎস্যজীবীর জালে আটকা পড়লো বিশাল আকৃতির অজগর মদন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অদিত্য পোদ্দার সরকারি অফিস সময় ফাঁকি দিয়ে রোগী দেখেন প্রাইভেট ক্লিনিকে। মিরসরাইয়ে সাড়ে তিন হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সম্মানসূচক পুরস্কার পেলেন রাবি শিক্ষার্থী জয় শিল্পকলা একাডেমির

সম্মানসূচক পুরস্কার পেলেন রাবি শিক্ষার্থী জয় শিল্পকলা একাডেমির

রাবি প্রতিনিধি :
বাংলাদেশ শিল্পকলা একাডেমির ২৪তম জাতীয় চারুকলা প্রদর্শনীতে ভাষা শহীদ গাজীউল হক সম্মাননা পুরস্কার পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানভীর আহমেদ জয়। তিনি বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী।
শনিবার (২৫ সেপ্টেম্বর) শিল্পকলা একাডেমির পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে এই পুরস্কার তুলে দেয়া হয়। যার প্রাইজ মূল্য ৫০ হাজার টাকা।

জানা যায়, গত ৯ জুন শিল্পকলা একাডেমির ২৪তম জাতীয় চারুকলা প্রদশর্নীর জন্য জয়ের শিল্পকর্ম ‘অস্তিত্বের লড়াই’ নির্বাচকমণ্ডলী কর্তৃক মনোনিত হয়। যা প্রদর্শনীতে স্থান পায়। পরে গত ২৯ জুন প্রদর্শনীর উদ্ধোধনী অনুষ্ঠানে শিল্পকর্মটিতে ভাষা শহীদ গাজীউল হক সম্মাননা পুরস্কারের জন্য মনোনীত করা হয়।

অনুভূতি প্রকাশ করে জয় বলেন, দেশের জ্ঞানী-গুণী শিল্পীদের সঙ্গে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারাটাই বড় অর্জন। আর সেই প্রতিযোগিতায় সম্মাননা পুরস্কার পেয়ে আমি খুবই আনন্দিত। এই পুরস্কার আগামীতে শিল্পচর্চায় আমাকে এবং আমার ভবিষ্যৎ প্রজন্মকে শিল্পচর্চায় অনুপ্রেরণা যোগাবে। করোনা মহামারিতে শিল্পকলা একাডেমিকে বড় একটি প্রদর্শনীর আয়োজন করায় ধন্যবাদ জানাচ্ছি। আমার পরিবার, শিক্ষকমহোদয়, বন্ধুমহল এবং শুভাকাংখী সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা, যারা আমাকে সর্বদা অনুপ্রাণিত করেছেন।

শিল্পকর্ম অস্তিত্বের লড়াই সম্পর্কে জানতে চাইলে জয় ডেইলি বাংলাদেশকে বলেন, শ্রেণি বৈষম্যের এই সমাজে টিকে থাকার লড়াইটা নিত্যদিনের। সমাজের ধনীরা আরো ধনী হতে চায়। আর গরীবরা না খেয়ে রাস্তায় পড়ে থাকে। কারো বিলাসী জীবন আর কারো রাত কাটে খোলা আকাশের নিচে। দু-মুঠো অন্নের জন্য কিছু মানুষকে প্রতিনিয়ত লড়াই করে যেতে হয়। কিন্তু সুন্দর একটা পৃথিবী গড়তে হলে এই বৈষম্য কোনো দিনও কাম্য নয়। সব উচু নিচুর ভেদাভেদ ভেঙে দিয়ে সুন্দর আগামীর জন্য শ্রেণিহীন সমাজ গড়ার বিকল্প নেই। এমন আহ্বান জানিয়ে শিল্পকর্মটি তৈরি করেছিলাম। যার জন্য আজকে সম্মানিত হলাম।

উল্লেখ্য, গত ২৯ জুন ঢাকার শিল্পকলা একাডেমি আয়োজিত ২৪তম জাতীয় চারুকলা প্রদর্শনী ২০২১-এর উদ্ধোধন করা হয়। পরে গত ২৫ সেপ্টেম্বর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে বাংলাদেশের ৭৮৬ জন শিল্পীর সহস্রাধিক শিল্পকর্মের আবেদন জমা পড়ে। সেখান থেকে ৩২৩ জন শিল্পীর ৩৪৭টি শিল্পকর্ম নির্বাচন করা হয়। এ বছর চারুকলা প্রদর্শনীর প্রতিটি মাধ্যমে একটি করে মোট ১১টি শ্রেষ্ঠ পুরস্কার ছাড়াও ৫টি সম্মানসূচক পুরস্কার দেয়া হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com