শিরোনাম :
কুমিল্লায় উপজেলা বিএনপির সভাপতি আটক, থানা ঘেরাও রাত ১টার মধ্যে ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস কুমিল্লায় মাদরাসায় যাবার পথে শিক্ষক বাবার মোটরসাইকেল থেকে পড়ে ছেলের মৃত্যু তেহরান ‘খারাপ আচরণ’ করলে পুনরায় সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনে পদায়ন ও বদলির নীতি: প্রধানমন্ত্রী হবিগঞ্জ চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা শাহ আমানত বিমানবন্দরে মিলল ২৭ লাখ টাকার বিদেশি সিগারেট, আটক ১ চাঁপাইনবাবগঞ্জ নাচোলে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত লক্ষ্মীপুর ৮ বছর পর লক্ষ্মীপুরে ছাত্রদলের কমিটি গঠন: আহ্বায়ক সৌরভ, সদস্য সচিব অভি
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

‘চিরঞ্জীব মুজিব’ প্রদর্শনী নিউইয়র্কে

‘চিরঞ্জীব মুজিব’ প্রদর্শনী নিউইয়র্কে

প্রবাস ডেস্ক :
নিউইয়র্কে প্রদর্শনী হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে নির্মিত ‘চিরঞ্জীব মুজিব’ চলচ্চিত্র। পরিচালক নজরুল ইসলামের উপস্থিতিতে ২৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার দিকে জ্যাকসন হাইটসের একটি গির্জায় এ প্রদর্শনী হয়।
নিউইয়র্কে অবস্থিত প্রাক্তন ছাত্র নেতাদের আয়োজনে এ প্রদর্শনীর সূচনা বক্তব্যে পরিচালক নজরুল ইসলাম বলেন, দীর্ঘ সময় নিয়ে প্রতিটি বিষয় যত্ন সহকারে আমরা সিনেমাটি বানিয়েছি। আমার বিশ্বাস দুই ঘণ্টা ১৬ মিনিটের এ সিনেমাতে বঙ্গবন্ধুকে সঠিকভাবে উপস্থাপন করতে পেরেছি।

পরিচালক বলেন, অক্টোবরে দেশব্যাপী সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে আমাদের। বঙ্গবন্ধুর চেতনা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে এ সিনেমা ভূমিকা রাখবে বলে আমি মনে করি।

প্রদর্শনীর অন্যতম উদ্যোক্তা আলী হাসান কিবরিয়া অনু বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের অধিবেশনে এসেছেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার (সচিব) নজরুল ইসলাম। এজন্য আমরা অনুরোধ করেছি চলচ্চিত্রটি যেন নিউইয়র্কে দেখতে পারি। তিনি আমাদের অনুরোধ রেখেছেন। অল্প সময়ের মধ্যে নিউইয়র্কের সাহিত্য সংস্কৃতির অন্তত ৭০ জন মানুষ এসেছেন। চলচ্চিত্রটি দেখে অনেককে আমরা আপ্লুত হতে দেখেছি।

বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা নিবেদিত এ চলচ্চিত্রটি হায়দার এন্টারপ্রাইজের ব্যানারে নির্মিত হয়েছে। চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয় করেছেন আহমেদ রুবেল। চলচ্চিত্রে ফজিলাতুন্নেছা মুজিবের ভূমিকায় ছিলেন চিত্রনায়িকা পূর্ণিমা।

এ সিনেমায় আরো অভিনয় করেছেন খায়রুল আলম সবুজ, এসএম মহসীন, দিলারা জামান, আজাদ আবুল কালাম, শতাব্দী ওয়াদুদ, সমু চৌধুরী, আরমান পারভেজ মুরাদ, শাহজাহান সম্রাট, প্রয়াত সেলিম আহমেদ, জুয়েল মাহমুদসহ অন্য শিল্পীরা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com