বাগেরহাট প্রতিনিধি,
বাগেরহাটের কচুয়ায় ওত পেতে থেকে বিধবা এক নারী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। কচুয়ার বাধাল ইউনিয়নে গত শুক্রবার রাতের ঘটনায় শনিবার কচুয়া থানায় মামলা করেন ভুক্তভোগী নারী (৪০)। আসামি বাধাল গ্রামের লুৎফর সরদারের ছেলে মিলন সরদারকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে।
কচুয়া থানার ওসি মনিরুল ইসলাম গতকাল রবিবার জানান, বিধবা শুক্রবার রাতে খাবার খেয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হন। এ সুযোগে মিলন বিধবার ঘরে ঢুকে লুকিয়ে থাকেন। পরে তিনি ঘরে ফিরলে মিলন তাঁকে ধর্ষণ করেন। এ সময় এক প্রতিবেশী ওই বাড়িতে এলে ঘরের ভেতরে বিধবা বান্ধবীর গোঙানি শুনতে পেয়ে চিৎকার করেন। এতে মিলন পালিয়ে যান।
Leave a Reply