শিরোনাম :
কালীগঞ্জে প্রবাসীর বাড়ীতে হামলা ও চাঁদা দাবী প্রধান শিক্ষিকার উদাসীনতায় এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি সিয়াম কাউয়াদিঘী হাওর পরিদর্শনে মৌলভীবাজার জেলা প্রশাসক দেশের স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ এবার কোরবানির অপেক্ষায় ‘ডোনাল্ড ট্রাম্প’ শরীয়তপু হুইপের টিস্যুবক্স নিক্ষেপ নিয়ে অপপ্রচার, র প্রেস ক্লাবের তীব্র নিন্দা চট্টগ্রাম ডিজেলের বড় চালান এলো বন্দরে মিরপুরে নাহিদের গতিতে বিধ্বস্ত পাকিস্তান, রোমাঞ্চকর জয় বাংলাদেশের জামালপুরে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ রয়েছে: ট্রাম্প
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

টেকনাফে ইয়াবাসহ ৫ মাঝিমাল্লাকে আটক

টেকনাফে ইয়াবাসহ ৫ মাঝিমাল্লাকে আটক

কক্সবাজারপ্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ১ লাখ ৪ হাজার পিস ইয়াবাসহ ৫ মাঝিমাল্লাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় পাচার কাজে ব্যবহৃত ফিশিং ট্রলার ও মোটর সাইকেল জব্দ করা হয়েছে।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল হাসান খান আজ মঙ্গলবার গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার সন্ধ্যায় টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ মিস্ত্রী পাড়া ঘাট দিয়ে ইয়াবার একটি চালান পাচারের গোপন তথ্যের ভিত্তিতে নাফ নদীর মোহনায় মাছ ধরার একটি ফিশিং ট্রলারে অভিযান চালিয়ে সন্দেহজনক ৫ জন মাঝিমাল্লাকে জিজ্ঞাসাবাদকালে তারা ট্রলারে ইয়াবা রয়েছে বলে স্বীকার করে। পরে তাদের স্বীকারোক্তি মতে ট্রলারের তেলের ট্যাংকিতে লুকানো অবস্থায় ৯০ হাজার পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়। এসময় ৫শ কেজি জালসহ ট্রলারটিও জব্দ করা হয়।
আটক মাঝিমাল্লা হলেন সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ মাঝের পাড়া এলাকার শাহ আলম প্রকাশ শাহাব মিয়ার ছেলে শামশুল আলম (২৫), শাহপরীর দ্বীপ উত্তর পাড়া মো. হাছনের ছেলে আক্তার হোসেন (৩৫), শাহপরীর দ্বীপ হাজী পাড়ার কালামিয়ার ছেলে মো. হোসেন (২৮), হ্নীলা ইউনিয়নের মুচনী ২৬ নং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মৃত আহমদ হোছনের ছেলে জমির হোসেন (৫০), বালুখালী ১৮ নং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মৃত বশির আহমদের ছেলে কেফায়াত উল্লাহ (৩০)।

এছাড়া একই দিনে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন দমদমিয়া বিওপির তল্লাশি চৌকিতে একটি নাম্বার বিহীন মোটরসাইকেলকে থামানোর সংকেত দিলে কিছুদূর গিয়ে চালক মোটরসাইকেলটি ফেলে পার্শ্ববর্তী পাহাড়ের দিকে পালিয়ে গেলে ধাওয়া করেও তাকে আটক করা সম্ভব হয়নি। পরে মোটরসাইকেলের তেলের ট্যাংকি থেকে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এসময় মোটর সাইকেলটিও জব্দ করা হয়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবা ও মোটরসাইকেলসহ আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়। জব্দকৃত জাল ও ট্রলারটি টেকনাফ শুল্ক গুদামে জমা দেয়ার কার্যক্রম চলছে বলে জানিয়েছে বিজিবির এই কর্মকর্তা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com