কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের টেকনাফে পাঁচকোটি ২০ লাখ টাকার ক্রিষ্টাল মেথ ( মাদক ) সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে । ১০ অক্টোবর রবিবার ভোর রাতে টেকনাফের হাবিবপাড়া এলাকার একটি বসতবাড়ীতে পুলিশ অভিযান চালিয়ে মাদক সহ তাকে আটক করা হয় ।
গ্রেফতারকৃত সেই টেকনাফের নজিরপাড়ার বাসিন্দা আতিকুর রহমানের ছেলে মোঃ ইদ্রিস (৪০) ।
পুলিশ জানায় ০১ কেজি ৪০ গ্রাম ক্রিস্টাল মেথ (মাদক) যার আনুমানিক মূল্য ৫,২০,০০,০০০/- (পাঁচ কোটি বিশ লক্ষ) টাকার জব্দ করা হয়। ####
Leave a Reply