শিরোনাম :
বাংলাদেশ থেকে পোশাক-চামড়াজাত পণ্য নিতে আগ্রহী ইতালি সাভার তেঁতুলঝোড়ায় ১১ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন আমানউল্লাহ আমান সংবাদ সম্মেলনের ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি মিপ্রথম ইনিংসে রাজের পাঁচ উইকেটে লিড পেল বাংলাদেশ রাজারবাগ পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক পটুয়াখালীতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ ও সবজিবীজ বিতরণ, গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

আওয়ামী লীগে পদ পেলেন নিক্সন চৌধুরীর স্ত্রী

আওয়ামী লীগে পদ পেলেন নিক্সন চৌধুরীর স্ত্রী

আওয়ামী লীগে পদ পেলেন নিক্সন চৌধুরীর স্ত্রী
নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ কমিটিতে সদস্য হিসেবে পদ পেয়েছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনের স্ত্রী তারিন হোসেন মঞ্জু।

তিনি সাবেক পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর কন্যা এবং দৈনিক ইত্তেফাকের প্রকাশক ও নির্বাহী পরিচালক। জন্মসূত্রে বড় একটি রাজনৈতিক পরিবারের সদস্য তারিন হোসেন। তফাজ্জল হোসেন মানিক মিয়ার নাতনি তিনি।

যুক্তরাষ্ট্রে লেখাপড়া করেছেন তারিন হোসেন। তার বাবা আনোয়ার হোসেন মঞ্জু পাঁচবার মন্ত্রী ছিলেন। তিনি এখন জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান। তারিন হোসেনের মা তাসমিমা হোসেন দৈনিক ইত্তেফাক ও পাক্ষিক অনন্যার সম্পাদক।

আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটিতে বিভিন্ন অঙ্গনের আরো অনেকে সদস্যপদ পেয়েছেন। তথ্য ও গবেষণা উপ-কমিটির কাজ হলো- দলের নির্বাচনী ইশতেহার ও রাষ্ট্রীয় কর্মপরিকল্পনা বাস্তবায়ন এবং রাষ্ট্রীয় ক্ষমতা টেকসই করার লক্ষ্যে দলকে তথ্য-উপাত্ত ও গবেষণা কর্মের মাধ্যমে সর্বাত্মক সহযোগিতা করা।

উপ-কমিটির অন্য সদস্যদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- অর্থনীতিবিদ ও প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান, শিক্ষামন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. দিপু মনি এমপি, তথ্য মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী ও গবেষণা প্রতিষ্ঠান সিআরআই এর ট্রাস্টি নসরুল হামিদ এমপি, জাকিয়া পারভিন খানম এমপি, কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য গোলাম রাব্বানী চিনু, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দীন, অর্থনীতিবিদ ও জনতা ব্যাংকের চেয়ারম্যান ড. এস.এম মাহফুজুর রহমান, বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড এর চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, বিজিএমইএ এর প্রেসিডেন্ট ড. রুবানা হক, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এর সাবেক কমিশনার ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হেলালুদ্দীন নিজামী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো উপাচার্য ও ভূতত্ত্ববিদ ড. মাকসুদ কামাল, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ, সমাজবিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জিয়া রহমান, সিনিয়র সাংবাদিক সৈয়দ ইসতিয়াক রেজা, নৌ পরিবহন বিশেষজ্ঞ ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. হাসিবুল আলম প্রধান, ড. প্রণব কুমার পান্ডে, ব্রিগেডিয়ার (অব.) ডা۔ মো. শাহজাহান, ক্রিয়েটিভ ক্রাউড এর ব্যবস্থাপনা পরিচালক নওশের রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. অসীম সরকার, চিকিৎসক ডা. জাহানারা আরজু, অধ্যাপক ড. শবনম জাহান, সাংবাদিক কাজী হেমায়েত হোসেন, গণমাধ্যম বিশেষজ্ঞ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শবনম আজিম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জুনায়েদ হালিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মোহাম্মদ শামসুর রহমান, কৃষিবিদ বদিউজ্জামান বাদশা, সাংবাদিক আশরাফুল আলম খোকন, ব্যারিস্টার সৌমিত্র সর্দার, এ্যাডভোকেট ওমর ফারুক আসিফ, তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ নাঈমুজ্জামান মুক্তা, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শেখ আদনান ফাহাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এ.বি.এম আশরাফুজ্জামান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাসরিন আক্তার, এ্যাডভোকেট শওকত আলী পাটোয়ারী, এ্যাডভোকেট আরেফা পারভীন তাপসী, এ কে এম সাজ্জাদ হোসেন শাহীন প্রমুখ।

আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক হাইকমিশনার ড. সাইদুর রহমান খান এবং সদস্য সচিব আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এবং আইন ও জ্বালানি বিশেষজ্ঞ ড. সেলিম মাহমুদ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com