শিরোনাম :
দেশের স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ এবার কোরবানির অপেক্ষায় ‘ডোনাল্ড ট্রাম্প’ শরীয়তপু হুইপের টিস্যুবক্স নিক্ষেপ নিয়ে অপপ্রচার, র প্রেস ক্লাবের তীব্র নিন্দা চট্টগ্রাম ডিজেলের বড় চালান এলো বন্দরে মিরপুরে নাহিদের গতিতে বিধ্বস্ত পাকিস্তান, রোমাঞ্চকর জয় বাংলাদেশের জামালপুরে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ রয়েছে: ট্রাম্প মাগুরার ছাগলে শাক খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৮ দক্ষিণাঞ্চলে লেবাননে ইসরায়েলি হামলা, প্রাণ গেল দুই বাংলাদেশির ব্রাহ্মণবাড়িয়ায় তিন র‍্যাব সদস্যকে আটকে রেখে ডাকাত দলের মারধর
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

হুঁশিয়ারি দিয়েছেন অন্যায় করে কেউ পার পাবে না: জাহাঙ্গীর কবির নানক

হুঁশিয়ারি দিয়েছেন অন্যায় করে কেউ পার পাবে না: জাহাঙ্গীর কবির নানক

নিজস্ব প্রতিবেদক :
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক-
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক- ছবি:

অন্যায় করে কেউ পার পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।
শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন।

নানক বলেন, পবিত্র কোরআন শরীফ একটি মূর্তির নিচে রাখার কোনো যৌক্তিক কারণ নেই। উদ্দেশ্যপ্রণোদিতভাবে পবিত্র কোরআন রেখে কুমিল্লাসহ দেশের কয়েকটি জায়গায় হামলা ও মূর্তি ভাংচুর করা হলো। দেশে অচল পরিস্থিতি তৈরি করতে এটি উগ্র, ধর্মীয় উগ্রবাদী, মৌলবাদীদের সুগভীর ষড়যন্ত্র। আমার বিশ্বাস, দেশের অসাম্প্রদায়িক চেতনার মানুষেরা এমন ঘটনাটির নিন্দা, ঘৃণা জানান এবং প্রতিবাদ করেন। ন্যাক্কারজনক এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার হবে। অন্যায় করে কেউ পার পাবে না।

অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেন, যেসব জেলা ও উপজেলার নেতারা বিতর্কিত প্রার্থীদের পরিচয় গোপন করে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডে লিস্ট পাঠিয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মন্দিরে হামলায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত অভিযুক্ত দুই আসামির মনোনয়ন বাতিল প্রসঙ্গে তিনি বলেন, এটি অবশ্যই শঙ্কার বিষয়। তবে সুস্পষ্ট কথা হলো- আমাদের দলীয় মনোনয়নের ব্যাপার কয়েকটি স্তর পার করে চূড়ান্তভাবে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের কাছে যায়। এদের যারা চিহ্নিত করেনি অথবা সংগঠনের মধ্যে যে বা যারা এদের পরিচয় গোপন রেখেছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা উচিত।

নানক বলেন, গণমাধ্যমগুলোতে আসা বিভিন্ন সংবাদ এটাই প্রমাণ করে, সুবিধা নিতে পরিচয় গোপন করে স্বার্থবাদীরা দলে ঢুকে পড়েছে। শুধু ঢুকে পড়েনি, এরা বিভিন্ন নেতাদের কাঁধে সহায় হয়েছে। তারা যে নেতার কাঁধে সহায় হয়েছে, সে নেতাকে দল থেকে ঘাড় ধরে বের করা উচিত। ভবিষ্যতে যাতে কেউ এমন অপকর্ম না করতে পারে তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা উচিত।

তিনি আরো বলেন, বাংলাদেশ একটি শান্তি ও সম্প্রীতির দেশ। দেশে বেশ কিছুদিন বিএনপি-জামায়াত তর্জন-গর্জন দিচ্ছিল। ঢাকা দখল করতে আন্দোলন-হুমকির কথা বলেছিল। কিন্তু তারা দেশের স্থিতিশীলতা নষ্ট করতে বাঙালির একটি ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে ব্যবহার করতে চেয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com