যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

হাতের ব্যান্ডেজের মধ্যে ১৫টি ভারতীয় মোবাইল!

হাতের ব্যান্ডেজের মধ্যে ১৫টি ভারতীয় মোবাইল!

নিজস্ব প্রতিবেদক:
ভারত থেকে আসা সানাউল্লাহ নামে এক বাংলাদেশি পাসপোর্টযাত্রীর ব্যান্ডেজ করা হাতের মধ্য থেকে ১৫টি মোবাইল ফোন উদ্ধার করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দার সদস্যরা। অভিনব পন্থায় ভারত থেকে তিনি হাতে ব্যান্ডেজ করে মোবাইলগুলো নিয়ে আসছিলেন। এ সময় শুল্ক গোয়েন্দাদের সন্দেহ হলে তাকে তল্লাশি করে মোবাইল গুলো উদ্ধার করে।

আজ সোমবার বেলা সাড়ে ১১টার সময় বেনাপোল চেকপোষ্ট কাস্টমস তল্লাশি কেন্দ্র থেকে তার নিকট থেকে মোবাইল ফোনগুলো উদ্ধার করা হয়।

ভারত থেকে আসা পাসপোর্টযাত্রী চট্রগ্রাম জেলার মোহাম্মাদ সানাউল্লাহ। তিনি সাতকানিয়া থানার সামিয়া পাড়া এলাকার নুরুল আমিনের ছেলে।

কাস্টমস শুল্ক গোয়েন্দা কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন, পাসপোর্টযাত্রী সানাউল্লাহ কাস্টমস থেকে বের হয়ে হওয়ার পর তার হাতে ব্যান্ডেজ দেখে সন্দেহ হয়। এরপর তাকে তল্লাশি করে ওই ব্যান্ডেজ এর মধ্যে থেকে ১৫টি ভারতীয় মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ সময় তার ল্যাগেজ থেকে জিন্স প্যান্ট, লেহেঙ্গা, জুতা, স্যান্ডেল, গেঞ্জি, কসমেটিক্স, ব্রাসহ বিভিন্ন পণ্যও উদ্ধার করা হয়। এসব পণ্যগুলি বেনাপোল কাস্টমস হাউজ থেকে শুল্ক পরিশোধ করে নেওয়ার জন্য সাময়িক আটক পত্রের স্লিপ দেওয়া হয়েছে।

চেকপোস্ট কাস্টমসে কর্মরত সহকারী রাজস্ব অফিসার মেজবাহ হাসান বলেন, এরকম অভিনব পদ্ধতিতে পণ্য নিতে দেখা যায় না। তার পণ্য শুল্কায়ন করে নিতে হবে এই মর্মে তাকে সাময়িক আটক এর স্লিপ দেওয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com