নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অভিযান চালিয়ে দুটি প্রাইভেটকার থেকে এক মণ গাঁজাসহ চার মাদক কারবারীকে আটক করেছে পুলিশ।
রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- মো. সোহেল (৩৫), মো. শরিফ মিয়া (৩৫), মো. তরিকুল ইসলাম (৪০) ও মো. মোস্তফা কামাল (৪০)।
বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও গোয়েন্দা বিভাগের উপ-কমিশনার (ডিসি) ওয়াহিদুল ইসলাম গণমাধ্যকে বলেন, আটকরা রাজধানীতে দীর্ঘদিন ধরে মাদক চোরাচালানের সঙ্গে জড়িত। মুগদা থানায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Leave a Reply