যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মাদারীপুরে অস্ত্র মামলায় ৬ জনের সাজা

মাদারীপুরে অস্ত্র মামলায় ৬ জনের সাজা

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার হওয়া মামলায় ছয় জন আসামিকে সোমবার দুপুরে সাজা প্রদান করেছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক লায়লাতুল ফেরদৌস।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর বাসস্ট্যান্ড এলাকার জুয়েল চৌকিদারের বাড়ির উত্তরপাশে বাগানে ২০১৬ সালের ৮ জুন একটি সংঘবদ্ধ ডাকাতদল ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছিল। এ সময় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ৬ জন ডাকাত দলের সদস্য গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি দেশীয় তৈরী পাইপ গানসহ ডাকাতির অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের এসআই মোহা. রাজিব হোসেন মাদারীপুর সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ২৯ জুন চার্জশিট প্রদান করেন। দীর্ঘদিন সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত ৬ আসামিকে সাজা প্রদান করেন।

সাজাপ্রাপ্তরা হলো বরিশাল জেলার গৌরনদী উপজেলার কমলাপুর গ্রামের মো. রহিম ফকিরের ছেলে রুবেল ফকিরকে (২২) ১২ বছর কারাদন্ড, বারেক সরদারের ছেলে ইদ্রিস সরদার (৪৫), দেলোয়ার গাজির ছেলে সাদ্দাম গাজি (২৫), মো. মোক্তার দালালের ছেলে কাবুল দালাল (২৫), হাচেন বেপারীর ছেলে আমির অরফে কালা আমির বেপারী (৪৫), রহমান ফকিরের ছেলে ওসমান ফকিরকে ৮ বছর করে কারাদন্ড প্রদান করেন । রায়ের সময় রুবেল ফকির ও ওসমান ফকির অনুপস্থিত ছিলেন। বাকি চার জন আদালতে উপস্থিত ছিলেন।
মাদারীপুর জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মো. সিদ্দিকুর রহমান সিং বলেন, সদর উপজেলার মস্তফাপুর বাসস্ট্যান্ড এলাকার জুয়েল চৌকিদারের বাড়ির উত্তরপাশে বাগানে ২০১৬ সালের ৮ জুন একটি সংঘবদ্ধ ডাকাতদল ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছিল। এ সময় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ৬ জন ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করে। পরবর্তীতে অস্ত্র আইনে এজাহার রুজু করা হয়। রাষ্ট্রপক্ষ এ মামলায় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সন্দেহতীত ভাবে প্রমাণ করতে সক্ষম হওয়ায় আদালত ৬ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com