শিরোনাম :
বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতির ৯ই মে ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরে হল রুমে আজ বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটির দেশে গুম-অপহরণ ও ভয়ের সংস্কৃতিমুক্ত রাষ্ট্র চায় জনগণ: প্রধানমন্ত্রী সিলেটের রেল যোগাযোগ উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার : রেল প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কৃষিমন্ত্রী ‘সরকারের মূল লক্ষ্য হচ্ছে কৃষকদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করা’ আবীর–কামরুজ্জামান জুটিকে ঘিরে অনিয়মের অভিযোগ, ঝুঁকিতে কৃষি সরবরাহ ব্যবস্থা চট্টগ্রাম লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ চট্টগ্রামে ১৫০ রাউন্ড গুলিসহ গ্রেফতার ২ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় শপথ নিলেন শুভেন্দু অধিকারী বিএনপিসহ চার সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজধানী খালেদা জিয়ার পাশে হাসপাতালে কোকোর স্ত্রী

রাজধানী খালেদা জিয়ার পাশে হাসপাতালে কোকোর স্ত্রী

নিজস্ব প্রতিবেদক :

এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে গতকাল রবিবার যুক্তরাজ্য থেকে দেশে এসেছেন তাঁর প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান। বিমানবন্দরে নেমেই তিনি সরাসরি হাসপাতালে যান।

খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে আপাতত দুশ্চিন্তা নেই বলে জানিয়েছেন তাঁর জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের সদস্যরা। জানতে চাইলে তাঁর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জে এম জাহিদ হোসেন কালের কণ্ঠকে বলেন, বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ডের দেওয়া চিকিৎসাপত্র অনুযায়ী ম্যাডামের চিকিৎসা চলছে। পরীক্ষা-নিরীক্ষায় যেসব অসংগতি ধরা পড়েছিল সেগুলো নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে।

গত ১২ অক্টোবর হাসপাতালে ভর্তির পর প্রায় সপ্তাহখানেক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে খালেদা জিয়াকে। তবে পরিবার বা দলের পক্ষ থেকে খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে এবার কেউ কথা বলছেন না। চিকিৎসকরাও গণমাধ্যমকে এ নিয়ে কোনো তথ্য দিচ্ছেন না। এবার তাঁর চিকিৎসাকে ব্যক্তিগত ও পারিবারিক বিষয়ের মধ্যে রাখা হচ্ছে বলে একাধিক নেতা কালের কণ্ঠকে বলেছেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে তাঁর বোন সেলিমা রহমানও কিছু বলতে রাজি হননি। গতকাল সন্ধ্যায় তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়।

এর মধ্যে গত শনিবার রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চট্টগ্রামে একটি কর্মিসভা শেষে ঢাকায় ফিরে সরাসরি হাসপাতালে যান। সেখানে তিনি প্রায় এক ঘণ্টা অবস্থান করেন। দলটির একাধিক সূত্র এ তথ্য জানা গেছে।

কোকোর স্ত্রী শর্মিলা রহমান গত রাত সোয়া ৯টায় হাসপাতালে প্রবেশ করেন। এর আগে ২০১৯ সালের ২৫ ডিসেম্বর তিনি দেশে এসেছিলেন।

এভারকেয়ার হাসপাতালের উপপরিচালক (হাসপাতাল ব্যবস্থাপনা) আরিফ মাহমুদ কালের কণ্ঠকে জানান, খালেদা জিয়ার চিকিৎসার জন্য দুটি টিম কাজ করছে। একটির নেতৃত্বে রয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক শাহাবুদ্দিন তালুকদার। আরেকটি বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক দল। তাঁরা সমন্বয় করে কাজ করছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com