যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সিরাজগঞ্জে প্রতারণার অভিযোগে আটক ১

সিরাজগঞ্জে প্রতারণার অভিযোগে আটক ১

সিরাজগঞ্জ প্রতিনিধি:

পুলিশ কনস্টেবল পদে নিয়োগের নামে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে সিরাজগঞ্জে প্রতারক চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ। সোমবার গভীর রাতে নিজ বাড়ি থেকে উল্লাপাড়া থানা ও ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মঙ্গলবার বিকেলে নিজ কার্যালয়ে সংবাদ সন্মেলন করে এ তথ্য জানান সিরাজগঞ্জ পুলিশ সুপার হাসিবুল আলম।

এসময় তার হেফাজত থেকে নগদ ১ লাখ ৪৫ হাজার টাকা, বিভিন্ন ব্যাংকের স্বাক্ষরিত ১২টি ফাঁকা চেক, ১৫টি এসএসসি ও সমমানের পরীক্ষার সনদপত্র, বিভিন্ন লোকের নামে স্বাক্ষরিত ৩৯টি ১০০ টাকা মূল্যমানের নন-জুডিশিয়াল ফাঁকা স্ট্যাম্প, ১৯টি মোবাইল সিম এবং ১০জনের নামে ইস্যু করা ১০টি ভুয়া নিয়োগপত্র উদ্ধার করা হয়। আটক সেলিম রেজা ওরফে সেলিম ড্রাইভার উল্লাপাড়া উপজেলার রামকান্তপুর দাসপাড়ার শাহজাহান আলীর ছেলে।

সংবাদ সন্মেলনে পুলিশ সুপার বলেন, নভেম্বর মাসে পুলিশ কনষ্টেবল পদে সিরাজগঞ্জ জেলায় নিয়োগ হবে। এ জন্য নিয়োগ সংক্রান্ত নতুন ভাবে প্রচলিত পদ্ধতি সর্ম্পকে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং জেলা ও উপজেলা পর্যায়ে ডিসপ্লের মাধ্যমে ব্যাপক প্রচারনাও চালানো হয়েছে। এ অবস্থায় পুলিশ কনষ্টেবল পদে নিয়োগ পাইয়ে দেয়ার কথা বলে প্রতারক সেলিম বিভিন্ন জনের কাছ থেকে ফাঁকা চেক ও ফাঁকা নন-জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তি করছে। এমন তথ্যের ভিত্তিতে উল্লাপাড়া থানা ও ডিবি পুলিশ তার বাড়িতে অভিযান চালায়।

পুলিশ সুপার আরও জানান, এ চক্রে আরও ৮/৯ জন সদস্য রয়েছে। এরা রাজশাহী ও রংপুর বিভাগে পুলিশ, সেনাবাহিনী, আনসার ও বিজিবিতে কোন নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ হলেও সক্রিয় হয়ে উঠে এবং লোকজনকে চাকরি পাইয়ে দেয়ার নামে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেয়। এ চক্রের অন্য সদস্যদের আটকের চেষ্টা চলছে বলেও জানান পুলিশ সুপার।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com