শিরোনাম :
বাংলাদেশ থেকে পোশাক-চামড়াজাত পণ্য নিতে আগ্রহী ইতালি সাভার তেঁতুলঝোড়ায় ১১ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন আমানউল্লাহ আমান সংবাদ সম্মেলনের ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি মিপ্রথম ইনিংসে রাজের পাঁচ উইকেটে লিড পেল বাংলাদেশ রাজারবাগ পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক পটুয়াখালীতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ ও সবজিবীজ বিতরণ, গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

লন্ডনে বসে গুজব প্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে যুক্তরাজ্য

লন্ডনে বসে গুজব প্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে যুক্তরাজ্য

নিজস্ব প্রতিবেদক
ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন। ফাইল ছবি

দীর্ঘদিন ধরেই যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বসে বাংলাদেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাচ্ছে একটি গোষ্ঠী। দেশের বিরুদ্ধে অপপ্রচারকারী এ গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন।
সম্প্রতি রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আসন্ন জলবায়ু পরিবর্তন বিষয়ক কোপ সম্মেলন উপলক্ষে ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে তিনি এসব বলেন।

ডিকসন বলেন, লন্ডনে বসে বাংলাদেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা কিংবা বিদ্বেষ ছড়ালে যুক্তরাজ্য তা সমর্থন করবে না। এদের বিরুদ্ধে আমাদের দেশের আইনানুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

সূত্র জানায়, দীর্ঘদিন ধরে লন্ডনে বসবাস করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখান থেকে প্রায়ই দেশের সংবিধান এবং আইন অমান্য করে নানা উস্কানিমূলক বক্তব্য দেন তিনি। দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি তারেক রহমানের প্রচ্ছন্ন ছায়ায় আরো কয়েকজন চিহ্নিত ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে নিয়মিত গুজব প্রচার করে থাকেন। এদের মধ্যে রয়েছেন ওলামা দলের নেতা শামীম আহমেদ, যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালেক ও সাধারণ সম্পাদক এম কাওসার আহমেদ।

এদিকে ব্রিটিশ হাইকমিশনারের এমন বক্তব্যের পর তারেক রহমানসহ এসব অপপ্রচারকারীদের নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তুমুল আলোচনা।

‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে উপস্থিত সিনিয়র এক সাংবাদিক জানান, কূটনৈতিকেরা সাধারণত সরাসরি এসব বিষয়ে কথা বলেন না। এ জাতীয় প্রশ্নে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেয়ার কথা বলেন। কিন্তু আজকের অনুষ্ঠানে ব্রিটিশ হাইকমিশনার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কেউ বাংলাদেশের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ালে যুক্তরাজ্য তা সমর্থন করবে না। এটাকে একটা জোড়ালো সতর্ক বার্তাই বলা যায়।

এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক ও বুদ্ধিজীবীরা বলেন, সাধারণত কূটনীতিকরা এভাবে সরাসরি কথা বলেন না। কৌশলে উত্তর দিয়ে থাকেন তারা। কিন্তু ব্রিটিশ হাইকমিশনারের বক্তব্য বেশ কৌতূহলোদ্দীপক। আমার ধারণা, সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময় গুজব প্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার যে দাবি জানানো হয়েছিল, সেটি আমলে নিয়েছে যুক্তরাজ্য সরকার। তারা হয়তো বিষয়টি নিয়ে তদন্ত করছে। তারা যেহেতু বিষয়টি গুরুত্ব দিয়েছে সেক্ষেত্রে বলা যায়, বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচারকারীদের জন্য সামনে কঠিন দিনই অপেক্ষা করছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com