যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কক্সবাজার টেকনাফে অপহৃত রোহিঙ্গা উদ্ধার

কক্সবাজার টেকনাফে অপহৃত রোহিঙ্গা উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

টেকনাফের জাদিমুড়া শরনার্থী ২৭ ক্যাম্প এলাকা থেকে অপহৃত রোহিঙ্গা রশিদ আহামেদকে (২৫) উদ্ধার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। রশিদ একই ক্যাম্পের বাসিন্দা।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া ২৭ ক্যাম্পের বাসিন্দা রোহিঙ্গা রশিদ আহামেদকে নিজ বসত ঘরের সামনে থেকে অজ্ঞাতনামা ৮/৯ জন দুষ্কৃতকারী অপহরণ করে পাহাড়ের দিকে নিয়ে যায়। বিষয়টি স্বজনেরা এপিবিএন পুলিশকে অবহিত করে। ঘটনার পর থেকে জাদিমুড়া ক্যাম্পের দায়িত্বরত এপিবিএন পুলিশের একটি দল বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন।অভিযানের এক পর্যায়ে ক্যাম্পের সাব ব্লক-১১ সংলগ্ন পাহাড়ের পাদদেশ এলাকা থেকে অপহৃত রশিদ আহামেদকে উদ্ধার করতে সক্ষম হয়।
তিনি আরও বলেন, উদ্ধারকৃত রশিদকে ক্যাম্পের মাঝির উপস্থিতিতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com