শিরোনাম :
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

তৃণমূল কংগ্রেসের নতুন নাম দিলেন মমতা

তৃণমূল কংগ্রেসের নতুন নাম দিলেন মমতা

প্রবাস

তৃণমূল কংগ্রেস বা টিএমসির নতুন নাম দিয়েছেন দলটির প্রধান ও ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেছেন, টিএমসি আর এখন শুধু তৃণমূল কংগ্রেস নয়। টিএমসি হলো ‘টেম্পল-মস্ক-চার্চ’। অর্থাৎ মন্দির, মসজিদ এবং গির্জা। ভারতের সম্প্রীতি, ধর্মীয় ঐক্যের প্রতিভূ।

শুক্রবার ভারতের গোয়া রাজ্যে এক রাজনৈতিক সভায় মমতা ব্যানার্জি বলেন, আমি দুর্গাপূজা করি, গণেশ চতুর্থী পালন করি। আবার রমজানেও রোজা থাকি। ২৪ ডিসেম্বর রাতে চার্চে গিয়ে গ্রার্থনাও করি। তৃণমূল বিভেদের রাজনীতি করে না। আর যারা করে তাদের সঙ্গে সমঝোতাও করে না।

এদিকে, গোয়ায় মমতার উপস্থিতিতে দলে যোগ দিয়েছেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ। অলিম্পিক্সে সিঙ্গলসে ব্রোঞ্জজয়ী লিয়েন্ডার ভারতের অন্যতম সেরা টেনিস তারকা। ভারতের খেলাধুলোয় সর্বোচ্চ সম্মান খেলরত্ন পেয়েছেন।
এছাড়া পদ্মশ্রী, পদ্মভূষণ, অর্জুন পুরস্কারেও সম্মানিত হয়েছেন। তার যোগদানে গোয়ায় তৃণমূলের সাংগঠনিক শক্তি বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া মমতার উপস্থিতিতেই তৃণমূলে যোগ দিয়েছিলেন অভিনেত্রী নাফিসা আলিও।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com