বিনোদন প্রতিবেদক :
ছবি: সংগৃহীত
বিয়ে করতে যাচ্ছেন লাক্স তারকা বিদ্যা সিনহা মিম। জন্মদিনের সকালেই দিয়েছিলেন এ ঘোষণা। অবশেষে রাতে দিলেন সেই সারপ্রাইজ।
বুধবার রাত ৯টা ১৫ মিনিটে হবু বরের সঙ্গে ছবি দিয়ে জানালেন এ খবর। সেখানে মিম দাবি করেন, হবু বরের সঙ্গে ছয় বছরের পরিচয় মিমের। তবে স্ট্যাটাসে তিনি বরের নাম-পরিচয় দেননি।
বিদ্যা সিনহা মিম স্ট্যাটাসে লিখেছেন, ছয় বছর আগে আমার সব হাসির শুরু তোমার সঙ্গে। আজ খুবই বিশেষ দিন। আজ যা শুরু হলো তা চিরদিনের জন্য। নতুন এক অধ্যায়ের শুরু। অবশেষে আমরা আবদ্ধ।
Leave a Reply