যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

‘কুসু কুসু’ হয়ে উঠলেন নোরা, ঝড় তুললেন নেট দুনিয়ায়

‘কুসু কুসু’ হয়ে উঠলেন নোরা, ঝড় তুললেন নেট দুনিয়ায়

বিনোদন ডেস্ক :

ছবি: সংগৃহীত

এই সময়ে বলিউডের ড্যান্সিং ডিভা বলা হয় নোরা ফাতেহিকে। অভিনয়ে নিজেকে এখনও প্রতিষ্ঠিত করতে না পারলেও দর্শক মুগ্ধ করেছেন নাচে। উপহার দিয়েছেন ‘ও সাকি’, ‘এক তো কম জিন্দেগানি’, ‘দিলবার’র মতো একাধিক হিট আইটেম সং। টিকটকসহ সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হয়েছে তার নাচের মুদ্রাগুলো।
এবার নতুন গান নিয়ে হাজির হয়েছেন এই বলিউড অভিনেত্রী-নৃত্যশিল্পী। জন আব্রাহাম অভিনীত ‘সত্যমেভ জয়তে টু’ সিনেমার আইটেম গান ‘কুসু কুসু’।

সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে এটি। এতে বেলি ড্যান্সে ঝড় তুলেছেন নোরা। তার নাচে মুদ্ধ দর্শক। এখন পর্যন্ত ২ কোটির বেশিবার দেখা হয়েছে এই গান। ‘কুসু কুসু’ গানটি লিখেছেন তানিস্ক বাগচী। গেয়েছেন জারা এস খান ও দেব নেগী।

 

আগামী ২৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘সত্যমেব জয়তে টু’। দুর্নীতির বিরুদ্ধে জন আব্রাহামের লড়াইয়ের নতুন গল্প উঠে আসবে এই ছবিতে। এরই মধ্যে সামনে এসেছে ছবির ট্রেলার। তিন মিনিট সতেরো সেকেন্ডের এই ট্রেলার জুড়ে রীতিমতো ধামাকা দেখিয়েছেন জন।

জন নোরা ছাড়াও ছবিতে অন্যান্যা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন দিব্যা খোসলা কুমার, রাজীব পিল্লাই, অনুপ সোনির মতো কলাকুশলীরা। এই নতুন ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন মিলাপ জাভেরি। ট্রেলার দেখে বোঝাই যাচ্ছে ফের একবার পর্দায় ঝড় তুলতে আসছে জন। ইতিমধ্যে নোরার নাচের প্রশংসা করেছেন বলিউড তারকারা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com