যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

জিতের প্রযোজিত সিনেমায় মিথিলা, সঙ্গী প্রসেনজিৎ

জিতের প্রযোজিত সিনেমায় মিথিলা, সঙ্গী প্রসেনজিৎ

 

বিনোদন ডেস্ক:

জিৎ-মিথিলা-প্রসেনজিৎ (ফাইল ছবি)

ওপার বাংলার আরও একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। নায়ক জিতের প্রযোজিত ‘আয় খুকু আয়’ শিরোনামের এই সিনেমায় মিথিলার সঙ্গী প্রসেনজিৎ।

শুভেন্দু কুণ্ডুর পরিচালনায় সিনেমাটিতে আরও অভিনয় করবেন সোহিনী সেনগুপ্ত, দিতিপ্রিয়া রায়, বুদ্ধদেব ভট্টাচার্য, সত্যম ভট্টাচার্য, শঙ্কর দেবনাথ এবং রাহুল দেব বোসের মতো তারকারা।

জানা গেছে, আগামী ১৫ নভেম্বর থেকে শুরু হবে সিনেমাটির শুটিং। সিনেমাটিতে হেমন্ত মুখোপাধ্যায়-শ্রাবন্তী মজুমদারের জনপ্রিয় গান ‘আয় খুকু আয়’ ব্যবহার করা হবে। ধারণা করা হচ্ছে গানটি গাইবেন শ্রীকান্ত আচার্য।
পরিচালক শুভেন্দু কুণ্ডুর বলেন, ‘শহুরে বাবা-মেয়ে নয়, আমার ছবি শোনাবে গ্রাম-গঞ্জের বাবা-মেয়ের কাহিনি। এমনটা এর আগে কখনো সিনেমায় হয়নি! বোলপুরের আশপাশে এবং কলকাতায় ‘আয় খুকু আয়’ সিনেমার দৃশ্যায়ন হবে। ’

সিনেমাটিতে বাবার চরিত্রেও অভিনয় করবেন বুম্বাদা। তবে তাকে দেখা যাবে দ্বৈত চরিত্র। পরিচালকের দাবি, চরিত্রের মতোই বুম্বাদাকে একেবারে অন্য পেশায় দেখা যাবে। এই পেশায় অভিনয় করতেও তাকে এর আগে কেউ দেখেননি।

কলকাতার আনন্দবাজার পত্রিকা বলছে, সিনেমাতে প্রসেনজিৎতের বোনের চরিত্রে দেখা মিলতে পারে মিথিলার। তবে, তা স্বল্প পরিসরে। অবশ্য এখনও এ খবর নিশ্চিত করেননি পরিচালক কিংবা মিথিলা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com