শিরোনাম :
মদন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অদিত্য পোদ্দার সরকারি অফিস সময় ফাঁকি দিয়ে রোগী দেখেন প্রাইভেট ক্লিনিকে। মিরসরাইয়ে সাড়ে তিন হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ রংপুরে ৩ লাখ ৩৫ হাজার শিশুকে দেওয়া হবে হাম-রুবেলার টিকা শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন গাইবান্ধা সাদুল্লাপুরে কৃষকদের নিয়ে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত সংসদের দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: জ্বালানিমন্ত্রী বাংলাদেশি হিসেবে ‘স্টুডেন্ট ফটোগ্রাফার অব দ্য ইয়ার’ জিতলেন অর্ণব সিলেটে ইয়াবাসহ কারবারি গ্রেফতার বাধ্য হয়েই সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে: জ্বালানিমন্ত্রী প্রথমবারের মতো ড্যান্স পারফর্ম করে ভীষণ উচ্ছ্বসিত রিবা
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০ ওভারটেক করতে গিয়ে

দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০ ওভারটেক করতে গিয়ে

ধামরাই প্রতিনিধি :
ঢাকার ধামরাইয়ে ওভারটেক করতে গিয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩০ যাত্রী আহত হয়েছেন। এর মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ডাউটিয়া মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, পাটুরিয়ার উদ্দেশ্যে সেলফি পরিবহনের একটি যাত্রীবাহী বাস গাবতলী থেকে ছেড়ে আসে। ধামরাইয়ের ডাউটিয়া মাদরাসার সামনে পৌঁছালে ওভারটেক করার সময় ঢাকাগামী আরেকটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে ৩০ যাত্রী আহত হন। পরে ধামরাই ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।

আহত যাত্রী মুজাহিদুল ইসলাম ও মোহাম্মদ আলী জানান, বেপরোয়া গতিতে আসা সেলফি পরিবহনের বাসটি ওভারটেক করার সময় অপর বাসের সঙ্গে সংঘর্ষ হয়। রাস্তায় আরো কয়েকবার বাসটির দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছিল। যাত্রীরা বলার পরও চালক সর্তক হননি।

ধামরাই থানার ওসি আতিকুর রহমান জানান, আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তবে দুর্ঘটনাকবলিত বাস দুটি উদ্ধার করা গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com