শিরোনাম :
বাংলাদেশ থেকে পোশাক-চামড়াজাত পণ্য নিতে আগ্রহী ইতালি সাভার তেঁতুলঝোড়ায় ১১ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন আমানউল্লাহ আমান সংবাদ সম্মেলনের ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি মিপ্রথম ইনিংসে রাজের পাঁচ উইকেটে লিড পেল বাংলাদেশ রাজারবাগ পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক পটুয়াখালীতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ ও সবজিবীজ বিতরণ, গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বিএনপির দায়িত্ব নিতে চান অলি আহমেদ

বিএনপির দায়িত্ব নিতে চান অলি আহমেদ

নিজস্ব প্রতিবেদক :

লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমেদ- ফাইল ফটো

নেতৃত্বের দুর্বলতা, সমন্বয়হীনতা, জোটের নেতাদের মতের ভিন্নতায় জরাজীর্ণ দলে পরিণত হয়েছে বিএনপি। কেবল সিদ্ধান্তহীনতার কারণে রাজনীতির মাঠে ছন্নছাড়া দলটি। তবে ছন্নছাড়া বিএনপির হাল ধরতে চান লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমেদ।
বিএনপির দলীয় সূত্র জানায়, বিএনপির ছন্নছাড়া পরিস্থিতিতে সবচেয়ে হতাশ তৃণমূল নেতাকর্মীরা। তৃণমূলের নেতারা দলটির কেন্দ্রীয় নেতৃত্বের ওপর ভরসা করতে পারছেন না। সংশয়ে পড়ে আছে বিএনপির অন্যতম হাতিয়ার ২০ দলীয় জোটের শরিকরাও।

বিএনপির তৃণমূলের এক নেতা বলেন, ১৪ বছর ধরে বিএনপির রাজনীতি খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। নানা দৈন্যদশায় থাকা বিএনপির ঘুরে দাঁড়ানোর একমাত্র শক্তি হিসেবে ধরা হয় খালেদা জিয়াকে। কিন্তু তিনিও মৃত্যুশয্যায়। এছাড়া একের পর এক তারেক জিয়ার ভুল সিদ্ধান্ত নেতাকর্মীদের হতাশ করছে। বিএনপির নেতৃত্ব সংকট দূর করতে ২০ দলীয় জোটের অন্যতম শরীক দল এলডিপির সভাপতি অলি আহমেদ নেতৃত্ব গ্রহণের ইচ্ছা প্রকাশ করেছেন। তার নেতৃত্বে বিএনপি রাজনীতিতে কতটুকু অগ্রগতি করবে সেটা এখন সবচেয়ে বড় প্রশ্ন।

বিএনপির নেতৃত্বের দুর্বলতায় প্রতিনিয়ত ক্ষোভ প্রকাশ করছেন ২০ দলীয় জোটের শরিক দলের নেতারা। এরই মধ্যে বিএনপির নেতৃত্ব নিয়ে মুখ খুলেছেন এলডিপির সভাপতি অলি আহমেদ।

তিনি জানিয়েছেন, দণ্ডিত বেগম খালেদা জিয়ার পক্ষে বিএনপির নেতৃত্ব দেওয়া সম্ভব নয়। আবার দণ্ডিত হয়ে লন্ডনে পলাতক তারেক রহমানের পক্ষে মাঠের রাজনীতি করাও সম্ভব নয়। এখন বিএনপির নেতৃত্বের পরিবর্তন আবশ্যক। জোটের বৃহত্তর ঐক্য গড়ে তোলার জন্য তাকে (অলি আহমদ) নতুবা ঢাকায় অবস্থানরত যেকোনো নেতাকে বিএনপির নেতৃত্ব দিতে হবে। তা না হলে বিএনপি তথা ২০ দলের ভবিষ্যৎ অন্ধকারে পতিত হবে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপির নেতৃত্ব সংকট সমস্যা দীর্ঘ দিনের। শুধু নেতৃত্ব সংকট নয়, দলটিতে নানা সংকট রয়েছে। সব সংকট কাটিয়ে উঠতে না পারলে তৃণমূল থেকে বিএনপি একেবারেই নির্জীব হতে শুরু করবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com