যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

‘মাসুদ রানা’র নায়িকা মিম

‘মাসুদ রানা’র নায়িকা মিম

বিনোদন ডেস্ক:

নজরকাড়া গ্ল্যামারে শোবিজ মাতিয়ে চলেছেন বিদ্যা সিনহা মিম। একের পর এক সুখবর দিচ্ছেন তিনি। জন্মদিনে আংটি বদল, হবু জামাইয়ের সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দেওয়া এবং নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন তিনি। এক সিনেমার খবরের রেশ না কাটতেই দিলেন নতুন সিনেমার খবর।
গত ২০ নভেম্বর ‘পথে হলো দেখা’ নামের নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন মিম। কয়েক দিনের ব্যবধানে আরো একটি চমকপ্রদ সুখবর জানালেন নায়িকা। মাসুদ রানা সিরিজ অবলম্বনে নির্মিতব্য সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সিনেমার নাম ‘এমআর নাইন’। তাকে ভারতীয় গুপ্তচর সুলতা রাও এর ভূমিকায় দেখা যাবে।

চলচ্চিত্রটি যৌথভাবে প্রযোজনা করছে হলিউডের অ্যাভেইল এন্টারটেইনমেন্ট ও বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া। সিনেমায় মাসুদ রানার চরিত্রে দেখা যাবে এ বি এম সুমনকে। আর তার প্রেমিকার চরিত্রায়ন করবেন মিম।

এ বিষয়ে মিম জানান, গত সপ্তাহে তিনি ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছেন। অনেকদিন ধরেই তার সঙ্গে সিনেমাটিতে অভিনয়ের বিষয়ে কথাবার্তা হয়ে আসছিল, কিন্তু তিনি চুক্তিবদ্ধ না হয়ে তা প্রকাশ করতে চায়নি।

টালিউড ও হলিউডের যৌথ প্রযোজনার এ ছবিটি বাংলা ও ইংরেজি দুইটি ভাষায়ই আলাদা আলাদা করে শুটিং করা হবে। তাই বেশ বড় ধরনের প্রস্তুতি নেওয়ার কথাও জানালেন মিম।

আগামী বছর ১ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশের লোকেশনগুলোতে সিনেমাটির শুটিং শুরু করা হবে বলে জানান বাংলাদেশি প্রযোজক। বাংলাদেশে টানা ২৫ দিন শুটিং করা হবে।

এরপর, শুটিং হবে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে। ‘এম আর নাইন’ চলচ্চিত্রটি পরিচালনা করবেন মার্কিন বংশোদ্ভূত বাংলাদেশি প্রযোজক ও পরিচালক আসিফ আকবর।

‘এম আর নাইন’ চলচ্চিত্রটিতে এ বি এম সুমন, বিদ্যা সিনহা মিম ছাড়াও অভিনয় করবেন বাংলাদেশের তারিক আনাম খান, সানজু জন, সাজ্জাদ, জেসিয়া, আলিসা এবং হলিউডের মাইকেল জে হোয়াইট, লুইস ট্যান্ট, ফ্রেঙ্গগ্রেলোসহ অনেকেই।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com