শিরোনাম :
একগুচ্ছ প্রস্তাব ব্যবসায়ীদের শিল্প খাত বাঁচাতে গভর্নরের কাছে নানা আয়োজনে পঞ্চগড়ে আর্ন্তজাতিক নার্স দিবস পালিত সিংগাইর সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত গোবিন্দগঞ্জের ক্রোড়গাছা দ্বিমুখী উচ্চ বালিকা বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন লালমাইয়ে কিশোর – কিশোরী ক্লাবের বার্ষিক ক্র‍ীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মৌলভীবাজারে মেডিকেল ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবীতে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত মৌলভীবাজারে ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ কালীগঞ্জে প্রবাসীর বাড়ীতে হামলা ও চাঁদা দাবী প্রধান শিক্ষিকার উদাসীনতায় এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি সিয়াম কাউয়াদিঘী হাওর পরিদর্শনে মৌলভীবাজার জেলা প্রশাসক
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সেন্সরের ছাড়পত্র পেলো নিরব-মিথিলার ‘অমানুষ’, ডিসেম্বরে মুক্তি

সেন্সরের ছাড়পত্র পেলো নিরব-মিথিলার ‘অমানুষ’, ডিসেম্বরে মুক্তি

বিনোদন প্রতিবেদক:

ফাইল ছবি

সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে অনন্য মামুন পরিচালিত ‘অমানুষ’। রাফিয়াত রশিদ মিথিলা অভিনীত প্রথম সিনেমা এটি। বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমাটিতে মিথিলার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক নিরব।

প্রথম দফায় কিছু ত্রুটি ধরা পড়ায় পরিচালক অনন্য মামুন কিছু সংশোধন এনে পুনরায় সিনেমাটি সেন্সর বোর্ডে ছাড়পত্রের জন্য জমা দেন। দ্বিতীয়বারে সেন্সর পাস হতে সমস্যা হয়নি ‘অমানুষ’- এর। বিষয়টি নিশ্চিত করেছেন অনন্য মামুন নিজেই।

‘অমানুষ’ চলচ্চিত্রের সেন্সর সার্টিফিকেট

‘অমানুষ’ চলচ্চিত্রের সেন্সর সার্টিফিকেট

অনন্য মামুন বলেন, ‘অমানুষ’ সিনেমায় কিছু সংশোধনী ছিল, সেটা করে সেন্সর বোর্ডে জমা দিয়েছিলাম। অবশেষে সিনেমাটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে জেনে ভালো লাগছে। এটি আমার পরিচালিত ১৬তম সিনেমা। আগামী ডিসেম্বরেই সিনেমাটি মুক্তি দেওয়ার ইচ্ছা আছে। মুক্তির ডেট ফাঁকা পেলে অবশ্যই আগামী মাসে মুক্তি পাবে সিনেমাটি।

জানা গেছে, এই সিনেমায় স্থান পাওয়া একটি রবীন্দ্রসংগীতে ‘আপত্তি’ থাকায় সেটা বাদ দিতে বলেছেন বোর্ডের সদস্যরা।

সিনেমাটির কেন্দ্রীয় ভূমিকায় আছেন নায়ক নিরব। চলতি বছর ১ এপ্রিল বান্দরবানে ‘অমানুষ’র শুটিং শুরু হয়। এরপর কয়েক দফায় রাঙামাটি, সিলেট, নারায়ণগঞ্জ, ভালুকাসহ দেশের বিভিন্ন স্থান ঘুরে আগস্টের মাঝামাঝিতে শুটিং সম্পন্ন হয় ঢাকায়। করোনা মহামারিতে নানা প্রতিবন্ধকতার মধ্য দিয়েই পুরো সিনেমার কাজ করেছেন শিল্পীরা। বিশেষ এই সিনেমার জন্য নিরবকে বাস্তবেও লুক বদলাতে হয়েছে। যা দেখে অবাক হয়েছেন অনেকেই। কারণ, চরিত্রটি ডাকাত কিংবা অমানুষের।

নিরব-মিথিলা দুজনেই জানান, জঙ্গলে অমানুষ’র শুটিং করেছেন প্রতিকূল পরিবেশে। কাজটি করতে তাদের চেষ্টার কমতি ছিল না। অপেক্ষায় আছেন দর্শক কীভাবে তাদের এই কাজটি গ্রহণ করেন।

সিনেমাটিতে মিথিলা-নিরব ছাড়া আরো অভিনয় করেছেন-নওশাবা, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, ডন, আনন্দ খালেদ প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com