শিরোনাম :
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

উৎসবমুখর পরিবেশে ডিআরইউ’র ভোটগ্রহণ চলছে

উৎসবমুখর পরিবেশে ডিআরইউ’র ভোটগ্রহণ চলছে

নিজস্ব প্রতিবেদক:

সংগৃহীত ছবি

উৎসবমুখর পরিবেশে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচনে ভোটগ্রহণ চলছে। মঙ্গলবার সেগুনবাগিচায় ডিআরইউ ভবনের নসরুল হামিদ মিলনায়তনে সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকাল ৫টা পর্যন্ত।

নির্বাচনে মোট ভোটার সংখ্যা এক হাজার ৭২২ জন। ২১টি পদের মধ্যে দুটি পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ১৯ পদের বিপরীতে ৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটগ্রহণ শেষে মঙ্গলবার রাতেই ফলাফল ঘোষণা করা হবে।

এবারে নির্বাচন কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন দ্য ফিনান্সিয়াল হেরাল্ড সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ। কমিশনের অন্য সদস্যরা হলেন- ডিইউজের সাবেক সভাপতি শাহজাহান মিয়া, টিভি টুডের এডিটর-ইন-চিফ মনজুরুল আহসান বুলবুল, বাংলাদেশ প্রতিদিনের যুগ্ম-সম্পাদক আবু তাহের ও বিএফইউজের সাবেক মহাসচিব এম এ আজিজ।
এদিকে, নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকেই ডিআরইউ প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠেছে। ভোটকেন্দ্রের প্রবেশ পথে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ভোট চাইছেন প্রার্থী ও তাদের সমর্থকরা।

২১ পদের মধ্যে প্রতিদ্বন্দ্বী না থাকায় একক প্রার্থী হিসেবে তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে কামাল মোশারেফ ও আপ্যায়ন সম্পাদক পদে মুহাম্মাদ আখতারুজ্জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এবারের নির্বাচনে সভাপতি পদে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- সাখাওয়াত হোসেন বাদশা (দৈনিক আমার বার্তা), রিয়াজ চৌধুরী (দ্য সাউথ এশিয়ান টাইমস), কবির আহমেদ খান (বাসস), সৈয়দ শুকুর আলী শুভ (বাসস) ও নজরুল ইসলাম মিঠু (জার্মান নিউজ এজেন্সি)।

সহ-সভাপতি পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- রাশেদুল হক (দৈনিক দিনকাল), ওসমান গনি বাবুল (ইন্দোবাংলা টিভি), আবুল বাশার নুরু (সংবাদ সারাবেলা) ও আতিকুর রহমান (দৈনিক জবাবদিহি)।

সাধারণ সম্পাদক পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- মঈন উদ্দিন খান (দৈনিক নয়া দিগন্ত), তোফাজ্জল হোসেন (দৈনিক খোলা কাগজ), মসিউর রহমান খান (দৈনিক সমকাল), নুরুল ইসলাম হাসিব (বাংলাদেশ পোস্ট) ও জামিউল আহসান শিপু (দৈনিক ইত্তেফাক)।

যুগ্ম সম্পাদক পদে দুজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- মঈনুল আহসান (এটিএন বাংলা) ও শাহানাজ শারমিন (নাগরিক টিভি)। সাংগঠনিক সম্পাদক পদে সাইফুল ইসলাম (গাজী টিভি) ও আবদুল্লাহ আল কাফি (দৈনিক আমাদের সময়) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অর্থ সম্পাদক পদে দুজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- এস এম এ কালাম (বাংলানিউজটোয়েন্টিফোর ডটকম) ও শাহ আলম নূর (এশিয়ান এইজ)।

দপ্তর সম্পাদক পদে দুজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- রফিক রাফি (দৈনিক সময়ের আলো), কাওসার আজম (দৈনিক নয়া দিগন্ত)।

ক্রীড়া সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাকসুদা লিসা (ভয়েস অব এশিয়া) ও কবিরুল ইসলাম (বাংলাদেশের খবর)। সাংস্কৃতিক সম্পাদক পদে দুজন সায়ীদ আবদুল মালিক (দেশ সংবাদ) ও নাদিয়া শারমিন (৭১ টিভি)। নারী বিষয়ক সম্পাদক পদে জান্নাতুল ফেরদৌস পান্না ও তাপসী রাবেয়া আঁখি (আমাদের অর্থনীতি) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দুজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- এম উমর ফারুক (স্বদেশ প্রতিদিন) ও কামাল উদ্দিন সুমন (দৈনিক সংগ্রাম)।

কল্যাণ সম্পাদক পদে দুজন প্রার্থী রয়েছেন। তারা হলেন- কামরুজ্জামান বাবলু (নিউ নেশন), জাহাঙ্গীর কিরণ (মানবকণ্ঠ)।

কার্যনির্বাহী সদস্য সাতটি পদে নয়জন নির্বাচনে অংশগ্রহণ করেছেন। তারা হলেন- মাহমুদুল হাসান (খোলা কাগজ), হাসান জাবেদ (এনটিভি), মো. আল আমিন (মানবজমিন), ছলিম উল্লাহ মেজবাহ (মানবকণ্ঠ), সুশান্ত কুমার সাহা (বাংলাদেশ সময়), এসকে রেজা পারভেজ (রাইজিং বিডি), তানভীর আহমেদ (ভোরের কাগজ), সোলাইমান সালমান (ডেইলি সান) ও মহসিন বেপারী (বাসস)।

১৯৯৫ সালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) প্রতিষ্ঠিত হয়। বর্তমানে সংগঠনটির প্রায় দুই হাজার সদস্য রয়েছেন। প্রতিষ্ঠার পর থেকে রিপোর্টারদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, প্রতিভা বিকাশ, পেশাগত মানোন্নয়ন, মর্যাদা প্রতিষ্ঠা, বস্তুনিষ্ঠ ও সুস্থ সাংবাদিকতা বিকাশে সদস্যদের জন্য কল্যাণমূলক ও প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করে আসছে সংগঠনটি। এরই ধারাবাহিকতায় প্রতিবছর সদস্যদের ভোটে নতুন নেতৃত্ব তৈরি হয়। যারা সদস্যদের সার্বিক সহযোগিতায় সংগঠনটি পরিচালনা করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com