শিরোনাম :
বগুড়ার পথে প্রধানমন্ত্রী এনসিপিতে ছাত্রলীগ-শিবির-ছাত্রদল যে কেউ যোগদান করতে পারে: নাহিদ ইসলাম নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, অনুষ্ঠানে কর্নেল অলি-রাশেদ প্রধান নির্বাচন প্রক্রিয়াকে একতরফা করার চেষ্টা চলছে: অ্যাড. শিশির মনির সোনারগাঁয়ে লুট হওয়া সাউন্ড গ্রেনেডসহ বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার শ্রীমঙ্গলে মৎস্যজীবীর জালে আটকা পড়লো বিশাল আকৃতির অজগর মদন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অদিত্য পোদ্দার সরকারি অফিস সময় ফাঁকি দিয়ে রোগী দেখেন প্রাইভেট ক্লিনিকে। মিরসরাইয়ে সাড়ে তিন হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ রংপুরে ৩ লাখ ৩৫ হাজার শিশুকে দেওয়া হবে হাম-রুবেলার টিকা শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

একই আসরে বিয়ে হলো ১৭ যুগলের

একই আসরে বিয়ে হলো ১৭ যুগলের

নিজস্ব প্রতিবেদক:

(ছবি: সংগৃহীত)

চারদিকে হই-হুল্লোড়, আনন্দের আমেজ। প্রত্যেকের গায়ে সুন্দর পোশাক। বাহারি সাজে সাজানো হয়েছে রাজধানীর একটি কমিউনিটি সেন্টার। উপলক্ষ্য বিয়ে।
সময়মতো বর-কনে হাজির। তাদের ঘিরে বিয়েবাড়িতে ছবি তোলা, আড্ডা খাওয়া-দাওয়া সবই চলছে হরদম। উপহার দেওয়া-নেয়া তো আছেই।

সবকিছুই অন্যান্য বিয়ের মতো হলেও ব্যতিক্রমী বর-কনেকে নিয়ে। এক জোড়া কিংবা পাঁচ জোড়া নয়, ১৭ জোড়া এতিম ছেলে-মেয়েই হলো এই বিয়ের আয়োজনের পাত্র-পাত্রী। আর্থিকভাবে অস্বচ্ছল এ ছেলে-মেয়েদের বিয়ের ব্যবস্থা করেছে ভোলা সমিতি। এমন আয়োজনকে সাধুবাদ জানিয়েছে বর-কনেদের আত্মীয় স্বজনেরা।

এলাকার সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ানোর জন্য, উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়েছেন ভোলার বিশিষ্টজনেরা। সেই সঙ্গে জমকালো আয়োজনে বিয়ে হওয়ায় খুশি নব-দম্পতিরাও।

২০১৯ সালেও জাঁকজমক অনুষ্ঠানের মধ্যদিয়ে ১২ জোড়া দম্পতির বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করেছিল ভোলা সমিতি। সামনের দিনগুলোতে বিত্তবানদের সহায়তা পেলে ভবিষ্যতেও জেলার পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সহায়তা অব্যাহত রাখবে ভোলা সমিতি, এমনটা জানিয়েছে উদ্যোক্তারা।

বিয়ে নিয়ে এমন আয়োজন শুধু ভোলা জেলাতেই সীমাবদ্ধ থাকবে না। সব জেলায় গরিব ও অসহায় মানুষের পাশে থেকে সহায়তার হাত বাড়িয়ে দেবে এমনটাই আশা করছেন তারা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com