শিরোনাম :
বাংলাদেশ থেকে পোশাক-চামড়াজাত পণ্য নিতে আগ্রহী ইতালি সাভার তেঁতুলঝোড়ায় ১১ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন আমানউল্লাহ আমান সংবাদ সম্মেলনের ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি মিপ্রথম ইনিংসে রাজের পাঁচ উইকেটে লিড পেল বাংলাদেশ রাজারবাগ পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক পটুয়াখালীতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ ও সবজিবীজ বিতরণ, গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ছড়িয়ে পড়েছে ছবি-ভিডিও, মামলার হুমকি দিলেন সানাই

ছড়িয়ে পড়েছে ছবি-ভিডিও, মামলার হুমকি দিলেন সানাই

বিনোদন প্রতিবেদক:

আলোচিত-সমালোচিত সাবেক মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব। একসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল ছবি ও ভিডিও পোস্ট করে বিতর্কিত হয়েছেন। তিনি এরই মধ্যে শোবিজ ছাড়ার ঘোষণা দিয়েছেন। শুধু তাই নয়, ইসলামের পথে জীবন পরিচালনার সিদ্ধান্ত নেন।
সম্প্রতি তার নামে বিভিন্ন আইডি ও পেইজ থেকে তার আগের ছবি, ভিডিও পোস্ট করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে জানিয়েছেন সানাই মাহবুব। এতে বেশ চটেছেন সানাই, জানালেন আইনি ব্যবস্থা নেয়ার পরিকল্পনার কথা।

সম্প্রতি নিজের ফেসবুক পেজ লাইভে আসেন সানাই। তিনি বলেন, অনেক ফেসবুক গ্রুপ ও ইউটিউব চ্যানেল থেকে আমার আগের লাইভ, গানসহ নানা কিছু প্রকাশ করা হচ্ছে। মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। আমি এখন ইসলামের পথে রয়েছি। এসব করা আইনের পরিপন্থী।

তিনি বলেন, আমার ভিডিও ব্যাবহার করে, টাকা কামানোর এসব কাজ কীভাবে করতে পারেন আপনারা! তাই আমি আইনি পথে চলার সিদ্ধান্ত নিয়েছি। শিগগিরই এসব চ্যানেল কিংবা গ্রুপের বিরুদ্ধে মামলা করবো।

তিনি আরও বলেন, একজন পর্দাশীল নারী যে কতটা পাওয়ারফুল হতে পারে তা আপনারা দেখবেন। আমি চাই আপনারা যারা এমন করছেন তারা এসব বন্ধ করুন। না হয় আমি আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবো।

এর আগে তার কোন ছবি কারো কাছে থাকলে সেগুলো ডিলিট করে দেয়ার অনুরোধ জানান সানাই। সেই সঙ্গে তিনি যেন ইসলামের পথে সঠিকভাবে চলতে পারেন, সেজন্য দোয়াও চেয়েছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com