শিরোনাম :
বাংলাদেশ থেকে পোশাক-চামড়াজাত পণ্য নিতে আগ্রহী ইতালি সাভার তেঁতুলঝোড়ায় ১১ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন আমানউল্লাহ আমান সংবাদ সম্মেলনের ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি মিপ্রথম ইনিংসে রাজের পাঁচ উইকেটে লিড পেল বাংলাদেশ রাজারবাগ পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক পটুয়াখালীতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ ও সবজিবীজ বিতরণ, গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

দেশি-বিদেশি ষড়যন্ত্র রুখতে নেতাকর্মীকে প্রস্তুত হতে বললেন : নানক

দেশি-বিদেশি ষড়যন্ত্র রুখতে নেতাকর্মীকে প্রস্তুত হতে বললেন : নানক

নিজস্ব প্রতিবেদক:

জাহাঙ্গীর কবির নানক

জনগণকে সঙ্গে নিয়ে দেশি-বিদেশি সকল ষড়যন্ত্র রুখে দিতে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, নির্বাচনের দুই বছর বাকি। এই সময়ে ষড়যন্ত্র হবে, ষড়যন্ত্রের জাল বিস্তার হচ্ছে। এই ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে। এজন্য দরকার এক মাত্র সাংগঠনিক শক্তি।

রবিবার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ডেমরা থানার ৪৬নং ওয়ার্ডের মাতুয়াইল ইউনিয়নের ইউনিট সম্মেলনে তিনি এসব কথা বলেন। ইউনিয়নের মান্নান স্কুল মাঠে সম্মেলন অনুষ্ঠিত হয়।

নানক বলেন, একাত্তরের পরাজিত শক্তি এখনো দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। ’৭৫ এ জাতির পিতাকে সপরিবারে যারা হত্যা করেছে তাদের বিচার হয়েছে। কিন্তু যারা এই হত্যার সঙ্গে জাতীয় ও আন্তর্জাতিকভাবে জড়িত তাদের মুখোশ এখনো উন্মোচন করা হয়নি। তাদেরও মুখোশ উন্মোচন এখন সময়ের দাবি।

আগামীতে আরও ষড়যন্ত্র হতে পারে উল্লেখ করে আওয়ামী লীগের এ সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে ২০০৮ সালে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছিল। সেই দায়িত্ব গ্রহণের পরপরই বিডিআর বিদ্রোহ ঘটানো হলো। সেই বিডিআর বিদ্রোহের মধ্য দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যূত করতে চেয়েছিল। কিন্তু শেখ হাসিনার সাহসী নেতৃত্বে সেই ষড়যন্ত্র ব্যর্থ হয়েছিল।
তিনি বলেন, আমাদের মনে রাখতে হবে আওয়ামী লীগ জনগণের দল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরিষ্কারভাবে বলেছিলেন, বন্দুকের নল নয়, জনগণ ক্ষমতার উৎস। ৭৫ এর পর খুনীরা যখন এই বাংলাদেশে বিস্তার লাভ করছিল, ঠিক তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরে এসে বাংলার জনগণকে ঐক্যবদ্ধ করেছে। আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করেছেন। তিনি বাংলার হাট, মাঠ, ঘাট ঘুরে দলকে সুসংগঠিত করেছেন। এই দলের ক্ষমতার উৎস এ দেশের জনগণ কোনো রক্তচক্ষুর কাছে আওয়ামী লীগ মাথা নত করবার দল নয় বলেও জানান নানক।

বিশেষ অতিথির বক্তব্য ঢাকা মহানগর দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, যুক্তরাষ্ট্র আমাদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রথম সারির কয়েকজন কর্মকর্তাকে নিষেধাজ্ঞা জানিয়েছে। কি কারণে? তাদের দোষ তারা জঙ্গিবাদকে নির্মূল করেছে। দেশ থেকে আগুন সন্ত্রাস নির্মূল করেছে। এটা অত্যন্ত নিন্দার বিষয়। এটা মূলত ষড়যন্ত্র একটি নীল নকশা।

মাতুয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান খানে সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শান্ত নুর খান শান্তের সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফি, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, যুগ্ম-সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহি, সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির, সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু, মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন, ৬৪নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ মাসুদুর রহমান মোল্লা বাবুলসহ ওয়ার্ড এবং থানা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com