যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ইরাক সীমান্তবর্তী কৃষি অঞ্চলে কুয়েতের প্রবাসী বাংলাদেশিদের আনন্দভ্রমণ

ইরাক সীমান্তবর্তী কৃষি অঞ্চলে কুয়েতের প্রবাসী বাংলাদেশিদের আনন্দভ্রমণ

কুয়েত প্রতিনিধি:

পরবাস জীবনের ব্যস্ততার চাপ কাটাতে কুয়েত প্রবাসীদের নিয়ে আয়োজন করা হয়েছে এক প্রাণবন্ত আনন্দ ভ্রমণের। কুয়েতে প্রবাসী বাংলাদেশি ট্যাক্সি চালকদের সমন্বয়ে গঠিত পরদেশি বন্ধু মহল কুয়েতের উদ্যোগে এ ভ্রমণের আয়োজন করা হয়।

দেশটির ইরাক সীমান্তবর্তী কৃষি অঞ্চল আবদালিতে আনন্দ ভ্রমণে প্রবাসীরা শত ব্যস্ততার মাঝেও অংশগ্রহণ করেন। বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত গান বাজনায় মেতে ছিলেন তারা। শুক্রবার সকালে ৬ ডিগ্রি তাপমাত্রায় কনকনে ঠাণ্ডা উপক্ষো করে সূর্য উঠার পূর্বেই আবার আনন্দ উল্লাসে মেতে উঠেন সবাই। সকাল থেকে দুপর পর্যন্ত চলে বিভিন্ন খেলাধুলা।

সংগঠনের সভাপতি নুরুজ্জামান খান এর সভাপতিত্বে এবং শহীদ তালুকদার ও আমির হোসেন এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি আনোয়ার হোসেন কোমল, বিশেষ অতিথি সংগঠনের প্রধান উপদেষ্টা নুরুল আমিন, বাংলাদেশ প্রেসক্লাব, কুয়েত এর সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন, সাধারণ সম্পাদক আ. হ জুবেদ, পরদেশি বন্ধু মহলের সিনিয়র সহ-সভাপতি সোলেমান গাজী, সাংগঠনিক সম্পাদক ইসাহাক, প্রবাসী বন্ধু মহলের প্রতিষ্ঠাতা নয়ন মোল্লা, মীর শাহীন, মেহেদী হাসানসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
প্রবাসে কর্মব্যস্ততার মাঝে একটু আনন্দ ভাগাভাগি করতে এই আয়োজন বলে জানান আয়োজকরা। অতিথিরা বলেন, প্রবাসে কর্মব্যস্ত জীবনে ক্লান্তির মাঝে একটু শান্তি খুঁজতেই শহর থেকে দূরে তারা মিলিত হয়েছেন।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com