শিরোনাম :
শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন গাইবান্ধা সাদুল্লাপুরে কৃষকদের নিয়ে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত সংসদের দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: জ্বালানিমন্ত্রী বাংলাদেশি হিসেবে ‘স্টুডেন্ট ফটোগ্রাফার অব দ্য ইয়ার’ জিতলেন অর্ণব সিলেটে ইয়াবাসহ কারবারি গ্রেফতার বাধ্য হয়েই সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে: জ্বালানিমন্ত্রী প্রথমবারের মতো ড্যান্স পারফর্ম করে ভীষণ উচ্ছ্বসিত রিবা রূপগঞ্জে ‘আন্ডা রফিক’-এর সন্ত্রাস, জমি দখল ও অর্থপাচার দীর্ঘদিনের পলাতকতার শেষে নতুন উত্তেজনা মৌলভীবাজারে ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর উদ্বোধন  মগরাহাট পশ্চিমে যোগ্য প্রার্থী হিসেবে সামিম আহমেদের জয় শুধু মাত্র সময়ের অপেক্ষা
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজধানীর ময়লার গাড়ির ধাক্কায় ব্যবসায়ী নিহত, চালক আটক

রাজধানীর ময়লার গাড়ির ধাক্কায় ব্যবসায়ী নিহত, চালক আটক

নিজস্ব প্রতিবেদক:
পুরান ঢাকার ওয়ারীতে রাজধানী সুপার মার্কেটের সামনে দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় স্বপন কুমার (৬০)নামে এক ব্যবসায়ীর নিহত হওয়ার ঘটনায় ময়লার গাড়ি চালককে আটক করেছে র‍্যাব।

আটক ময়লার গাড়ির চালকের নাম মোরশেদ। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে তাকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবির সোয়েব।

তিনি বলেন, ‘ওয়ারীর রাজধানী সুপার মার্কেটের সামনে দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় স্বপন কুমার সরকার নামে এক বৃদ্ধ মারা যান। ঘটনার পর মোরশেদ ময়লার গাড়ি নিয়ে পালিয়ে যায়। বিষয়টি র‍্যাবের নজরে আসার পর তাকে আটকের জন্য আমরা গোয়েন্দা নজরদারি বাড়াই।’

এএসপি এনায়েত কবির সোয়েব বলেন, ‘এরই মধ্যে রাতে র‍্যাব-১০ এর কাছে গোয়েন্দা খবর আসে যে মোরশেদ যাত্রাবাড়ী এলাকায় অবস্থান করছে। এ সংবাদের ভিত্তিতে তাকে যাত্রাবাড়ী এলাকায় থেকে তাকে আটক করে র‍্যাব-১০ এর একটি দল।’

আটক মোরশেদকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া তার বিরুদ্ধে নিয়মিত আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও তিনি জানান। ৬২ বছর বয়সী স্বপন কুমার থাকতেন গেণ্ডারিয়ায়। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে।

বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে টিকাটুলীর রাজধানী সুপার মার্কেটের পূর্ব পাশে মেয়র হানিফ ফ্লাইওভারের ঢালে বৃদ্ধকে গাড়ি চাপা দেয়ার ঘটনা ঘটে। এর আগে ২৪ নভেম্বর রাজধানীর গুলিস্তান এলাকায় ডিএসসিসির এক ময়লার গাড়ির ধাক্কায় নাঈম হাসান নামের নটর ডেমের এক শিক্ষার্থী নিহত হন।

পরের দিনই ঢাকা উত্তর সিটি করপোরেশনের এক ময়লার গাড়ির ধাক্কায় পান্থপথ এলাকায় প্রাণ যায় আহসান কবির খানের। তিনি একটি জাতীয় দৈনিকের সাবেক কর্মী ছিলেন। ২ ডিসেম্বর উত্তর সিটি করপোরেশনেরই এক ময়লার গাড়ি যাত্রীবাহী একটি বাসকে ধাক্কা দিলে আরজু বেগম নামের ৬৫ বছর বয়সী এক বৃদ্ধা আহত হন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com