শিরোনাম :
যে চুক্তি দাসত্বের শৃঙ্খলে বন্দি করেছে দেশকে বিশ্বকাপে টানা ব্যর্থ ইতালি, গার্দিওলাকেই চান বোনুচ্চি ইরানের জন্য কোনো যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেননি ট্রাম্প: হোয়াইট হাউস লালমাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬ বাস্তবায়নের লক্ষ্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেশজুড়ে তীব্র জ্বালানি সংকট টেলিযোগাযোগ খাতে, নেটওয়ার্ক সচল রাখা যাচ্ছে না সর্বত্র নাটোরে নববর্ষ উদযাপন ও তরুণ দলের নতুন কমিটি ঘোষণা মৌলভীবাজারের কমলগঞ্জে ছুরিকাঘাতে এক নারী নিহত, আহত ৩ মানিকগঞ্জের সিংগাইরে ভ্রাম্যমান আদালতে মাটিকাটায় ব্যবহৃত এস্কেভেটর অকার্যকর ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, ডিসির আশ্বাসে কর্মসূচি স্থগিত টাঙ্গাইলে র‍্যাবের মাদক বিরোধী অভিযানে ৯৬৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বাকৃবি সবসময়ই সবার থেকে এগিয়ে: কৃষিমন্ত্রী

বাকৃবি সবসময়ই সবার থেকে এগিয়ে: কৃষিমন্ত্রী

বাকৃবি প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শিক্ষক সমিতি কর্তৃক আয়োজিত শিক্ষক সন্ধ্যা অনুষ্ঠানে কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি গবেষণার মান বিশ্বে ছড়িয়ে পড়েছে। ইলিশ, ব্ল্যাক বেঙ্গল ছাগল, জলমগ্নতা ও লবণাক্ত সহিঞ্চু ধানের জীবন রহস্য আবিষ্কারসহ হাজারো গবেষণার সাফল্য রয়েছে এ বিশ্ববিদ্যালয়ের। যা বাংলাদেশের খুব কম বিশ্ববিদ্যালয়েই রয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের গবেষকরা কর্মক্ষেত্রে ছড়িয়ে পড়েছেন সারাদেশে। এ বিশ্ববিদ্যালয়ে সত্যিকার অর্থেই অনেক এগিয়ে।
বৃহস্পতিবার রাতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শিক্ষক সমিতি কর্তৃক আয়োজিত শিক্ষক সন্ধ্যা অনুষ্ঠানে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরো বলেন, এ বিশ্ববিদ্যালয় সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিল। মুক্তিযুদ্ধে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে বিশ্ববিদ্যালয় পরিবারের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী সবাই মিলে ঝাঁপিয়ে পড়ি পাকিস্তানি শত্রু বাহিনীদের বিরুদ্ধে। এটিও এ বিশ্ববিদ্যালয়ের সবার জন্য গর্বের।

মন্ত্রী বলেন, দেশে আরো শিল্প কারখানা তৈরি করা হবে, এর ফলে ছেলেমেয়েদের কর্মসংস্থানের কোন সমস্যা হবে না। বিশ্বের প্রধান চ্যালেঞ্জগুলো হল খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা। যেখানে বাংলাদেশ ইতিমধ্যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। মাছ মাংস দুধ উৎপাদনে বাংলাদেশ বিশ্বের অন্যান্য দেশগুলোর মধ্যে প্রশংসনীয় অবস্থানে আছে। তবে কৃষিকে আধুনিকীকরণ বাণিজ্যিকীকরণ করার জন্য এবং বিভিন্ন খাবারের প্রক্রিয়াজাতকরণের জন্য আমাদেরকে আরো কাজ করে যেতে হবে। বাকৃবির কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ শিক্ষকদের বিনীতভাবে অনুরোধ জানান কিভাবে কৃষি প্রক্রিয়াজাতকরণ ও যান্ত্রিকীকরণের মাধ্যমে শিক্ষার্থীদের আরো দক্ষ করে তোলা যায় সে জ্ঞান দেয়ার জন্য ।

ওই অনুষ্ঠানে বছরজুড়ে বাকৃবির যেসব শিক্ষকরা গবেষণায় অবদান রেখেছে শিক্ষক সমিতি তাদের ক্রেস্ট প্রদানের মাধ্যমে মূল্যায়িত করে।

তিনি তাদের এই উদ্যোগগুলোকে সাধুবাদ জানিয়ে বলেন, এই উদ্যোগগুলো শিক্ষকদের উৎকর্ষতা বৃদ্ধিতে, তাদেরকে আরও দক্ষ করতে, ভালো শিক্ষক হিসেবে গড়ে তুলতে উৎসাহিত করবে। আর এই ধারা শিক্ষকদের প্রতিযোগিতামূলক কাজের মনোভাব তৈরিতেও সাহায্য করবে। বাকৃবি পিএইচডি ও মাস্টার্স প্রোগামের জন্য শিক্ষকেরা কোর্স সিস্টেমে গিয়েছেন। এ উদ্যোগকে তিনি ব্যক্তিগত ও কৃষিবিদ সমাজের পক্ষ থেকে অভিনন্দন জানান।

তিনি বলেন, সারা বাংলাদেশে উচ্চশিক্ষার মান আরো কিভাবে উন্নয়ন করা যায় সেভাবে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কাজ করতে হবে। এছাড়াও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষকদের প্রধান ভূমিকা পালন করতে হবে বলেও তিনি জানান।

বাকৃবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সুবাস চন্দ্র দাসের সঞ্চালনায় ও সভাপতি অধ্যাপক ড. মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে শিক্ষক সন্ধ্যায় বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম। অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. লুৎফুল হাসান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com