বিনোদন প্রতিবেদক:
গাজীপুরের হোতাপাড়ায় চলছে নতুন সিনেমা ‘কুস্তিগীর’ এর শুটিং। শাহীন সুমন পরিচালিত এই সিনেমায় অভিনয় করবেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। সিনেমাটির শুটিংয়ের জন্য প্লেট ভর্তি করে দিনে দশ প্লেটের মতো ভাত খেতে হচ্ছে তাকে।
গতকাল সোমবার গাজীপুরের খতিব খামার বাড়িতে কুড়েঘরে চলচিল বাপ্পির দৃশ্যায়ণ। ঘরটির বারান্দায় পাটি বিছিয়ে তার উপর বসে বাবা ও বোনকে নিয়ে প্লেট ভর্তি করে ভাত খাচ্ছেন তিনি। খাওয়া ও তার কাজকর্ম নিয়ে বোন ও মা বাপ্পিকে কথা শুনিয়ে যাচ্ছেন। কিন্তু বাপ্পির সেদিকে কোনো মনোযোগ নেই। আপন মনে খাবার খেয়ে যাচ্ছেন তো যাচ্ছেনই।
কয়েকবার দৃশ্যটির শুটিং নেওয়ার পর শুটিং বিরতি দিলে বাপ্পি গণমাধ্যমকে জানান, শুটিংয়ের দৃশ্যর জন্য এভাবেই তাকে প্লেট ভর্তি করে ভাত খেতে হচ্ছে প্রতিদিন। দিনে দশ প্লেটের মতো ভাত খেতে হচ্ছে তাকে।
বাপ্পি বলেন, ‘ছবিটিতে আমি একজন কুস্তিগীর। তাই খাওয়া-দাওয়া একটু বেশিই করতে হচ্ছে। এতে করে লাভও হচ্ছে। কুস্তিগীর হতে যে পরিমাণ মোটাসোটা হতে হয় শুটিংয়ের ভাত খেয়েই তা পূরণ হয়ে যাচ্ছে।’
যদিও পরিচালকের শর্ত মোতাবেক শুটিং শুরুর আগেই বাপ্পি খাওয়া-দাওয়া করে আগেই দশ কেজির মতো ওজন বাড়িয়েছেন বলে জানালেন।
ছবিটির মাধ্যমে দীর্ঘ আট বছর পর শাহীন সুমনের পরিচালনায় ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন বাপ্পি। ‘ভালোবাসার রঙ’ নামে যে ছবির মাধ্যমে বাপ্পির অভিষেক হয়েছিল। সে সিনেমার পরিচালক ছিলেন শাহীন সুমন। এরপর একে একে তিনটি ছবি মুক্তি পেয়েছে এ পরিচালক-নায়ক জুটির। ছবিগুলো ব্যবসা সফলও হয়েছে।
‘কুস্তিগীর’ ছবিটির কাহিনী ও চিত্রনাট্য করেছন সঞ্জয় কান্ত। এতে বাপ্পির নায়িকা হিসেবে আছেন জাহারা মিতু। আরও আছেন মিশা সওদাগর, সাবেরি আলম ও সাঞ্জু জন।
গত ২৪ ডিসেম্বর থেকে শুটিং শুরু হয় ছবিটির। খাতিব খামার বাড়ি ওর এর আশপাশে টানা ১৪ দিন শুটিং করে এরপর কিশোরগঞ্জ ও চাঁদপুরে ছবিটির শুটিং হবে বলে জানালেন পরিচালক। ছবিটি নতুন বছরের প্রথম দিকেই মুক্তি পাবে বলেও জানালেন তিনি।
Leave a Reply