যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

জাতীয় সরকার গঠন করে ক্ষমতা থেকে সরে দাঁড়ান : কর্নেল অলি

জাতীয় সরকার গঠন করে ক্ষমতা থেকে সরে দাঁড়ান : কর্নেল অলি

নিজস্ব প্রতিবেদক:

ফাইল ছবি

নিজ উদ্যোগে জাতীয় সরকার গঠন করে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) ড. অলি আহমদ বীরবিক্রম। তিনি বলেন, সকল সমস্যার সমাধান এখন ‘জাতীয় সরকার গঠন’। সৎ, সুশিক্ষিত, অভিজ্ঞ, কঠোর পরিশ্রমী এবং বিতর্কের ঊর্ধ্বে- এমন রাজনীতিবিদদের সমন্বয়ে জাতীয় এই সরকার গঠন করতে হবে। অন্যথায় জাতি আরো গভীর সংকটে নিপতিত হবে।

দেশবাসীর প্রতি ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজ শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহবান জানান। ড. অলি আহমদ আরও বলেন, বিভিন্ন দিক বিবেচনা করে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে- ২০২২ সালটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিত্য প্রয়োজনীয় দব্যের দাম বেড়ে গেছে। জনগণের ক্রয় ক্ষমতা হ্রাস পেয়েছে। দিন দিন বেকার সমস্যা বেড়েই যাচ্ছে। দুর্নীতিবাজ লোকেরা বিদেশে টাকা পাচার করছে। দেশের অভ্যন্তরে জনগণের উপর সরকারি দলের অত্যাচার নির্যাতন বৃদ্ধি পেয়েছে। নির্বাচন কমিশন গত তিন বছর ধরে প্রহসনের নির্বাচন চালিয়ে গণতন্ত্রকে কবর দিয়েছে।

তিনি বলেন, আইনের শাসন ও সুশাসন থেকে জনগণ বঞ্চিত। সব দিক বিবেচনায়- দেশে অরাজকতা বিরাজ করছে। মানুষের মনুষত্ব লোপ পেয়েছে। বাড়ছে অবক্ষয়। এ অবস্থা থেকে আশু উত্তরণ প্রয়োজন। নিশিরাতের সরকারের উচিত হবে- জনগণকে হানাহানি থেকে রক্ষা করা। প্রতিশোধের রাজনীতি থেকে দূরে রাখা।
সাবেক এই মন্ত্রী বলেন, বিগত দুই বছর যাবৎ আমি বারবার বলেছি- সরকারকে নিজ উদ্যোগে সৎ, সুশিক্ষিত ও দক্ষ রাজনীতিবিদদের সমন্বয়ে জাতীয় সরকার গঠন করে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে হবে। অন্যথায় অন্ধকারে নিমজ্জিত হবে সমগ্র দেশ ও জাতি। আরো গভীর সংকটে পড়ে যাবো আমরা। তবে অত্যন্ত আনন্দের বিষয় হলো- আমাদের এই ‘জাতীয় সরকার’ গঠনের প্রস্তাবকে সমর্থন জানিয়ে ইতিমধ্যেই অনেক রাজনৈতিক দল বক্তব্য রাখতে শুরু করেছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com