শিরোনাম :
বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দুপুরের মধ্যে তিন অঞ্চলে ৮০ কিমি ঝড়ের শঙ্কা বগুড়ার পথে প্রধানমন্ত্রী এনসিপিতে ছাত্রলীগ-শিবির-ছাত্রদল যে কেউ যোগদান করতে পারে: নাহিদ ইসলাম নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, অনুষ্ঠানে কর্নেল অলি-রাশেদ প্রধান নির্বাচন প্রক্রিয়াকে একতরফা করার চেষ্টা চলছে: অ্যাড. শিশির মনির সোনারগাঁয়ে লুট হওয়া সাউন্ড গ্রেনেডসহ বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার শ্রীমঙ্গলে মৎস্যজীবীর জালে আটকা পড়লো বিশাল আকৃতির অজগর মদন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অদিত্য পোদ্দার সরকারি অফিস সময় ফাঁকি দিয়ে রোগী দেখেন প্রাইভেট ক্লিনিকে। মিরসরাইয়ে সাড়ে তিন হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

হঠাৎ মিরপুরে আতিক, বাড়িওয়ালা-দোকানদারদের জরিমানা

হঠাৎ মিরপুরে আতিক, বাড়িওয়ালা-দোকানদারদের জরিমানা

নিজস্ব প্রতিবেদক:
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম হঠাৎ মিরপুরের শাহ আলী বাগ ও কলওয়ালাপাড়ায় পরিদর্শনে গিয়ে অনিয়মের দায়ে কয়েকটি বাড়ির মালিক ও দোকানদারদের জরিমানাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

বুধবার (৫ জানুয়ারি) দুপুরে পরিদর্শনে যান তিনি। এসময় ওই এলাকার ফুটপাত ও সড়কে ইট, বালু ও ময়লা ফেলে রাখতে দেখেন। একপর্যায়ে ওই এলাকায় নিয়োজিত পরিচ্ছন্নতা পরিদর্শকে ডেকে সড়কে কেনো এসব ফেলে রাখা হয়েছে তা জানতে চান।

পরিচ্ছন্ন পরিদর্শক জানান, একাধিকবার এসব সরানোর জন্য নোটিশ দেওয়া হলেও বাড়ির মালিক ও দোকানদাররা কেউ আমলে নিচ্ছেন না। মেয়র তাৎক্ষণিক ম্যাজিষ্ট্রেট মো. আবেদ আলীকে ডেকে কয়েকটি বাড়ি ও দোকানপাটের বিরুদ্ধে জরিমানাসহ আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

মেয়র বলেন, ডিএনসিসির লোকজন ঠিকমতো কাজ করছে কি না দেখার জন্য সকালে বেরিয়েছি। এসময় যেসব দোকানপাট ফুটপাত দখল করে তাদের ব্যবসা চালিয়ে নিচ্ছিল। যেসব বাড়ির মালিক রাস্তায় নির্মাণ সামগ্রী রেখে রাস্তা দখল করে তাদের ব্যক্তিগত কাজ করছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছি।

তিনি বলেন, জনগণের চলাচলের জন্য রাস্তা-ফুটপাত নির্মাণ করা হয়েছে। জনসাধারণের চলাচল বিঘ্ন করে কাউকে ব্যবসা-বাণিজ্য করতে দেওয়া হবে না। আমরা পক্ষ থেকে পরিষ্কার বার্তা। অবৈধ কাজের জন্য সিটি কর্পোরেশন কাউকে বৈধ নোটিশ দেবে না।

আতিক আরও বলেন, শহর পরিচ্ছন্ন রাখতে নাগরিকদেরও সাহায্য সহযোগিতা করতে হবে। যত্রতত্র ময়লা ফেলা যাবে না। নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। এসময় শহরের বিভিন্ন অঞ্চলে এই ধরনের আকস্মিক পরিদর্শন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com