শিরোনাম :
দেশের স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ এবার কোরবানির অপেক্ষায় ‘ডোনাল্ড ট্রাম্প’ শরীয়তপু হুইপের টিস্যুবক্স নিক্ষেপ নিয়ে অপপ্রচার, র প্রেস ক্লাবের তীব্র নিন্দা চট্টগ্রাম ডিজেলের বড় চালান এলো বন্দরে মিরপুরে নাহিদের গতিতে বিধ্বস্ত পাকিস্তান, রোমাঞ্চকর জয় বাংলাদেশের জামালপুরে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ রয়েছে: ট্রাম্প মাগুরার ছাগলে শাক খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৮ দক্ষিণাঞ্চলে লেবাননে ইসরায়েলি হামলা, প্রাণ গেল দুই বাংলাদেশির ব্রাহ্মণবাড়িয়ায় তিন র‍্যাব সদস্যকে আটকে রেখে ডাকাত দলের মারধর
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

জীবিত থাকতে নৌকা পেতে দেব না: শামীম ওসমানকে নানক

জীবিত থাকতে নৌকা পেতে দেব না: শামীম ওসমানকে নানক

নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানকে ইঙ্গিত করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘শেখ হাসিনা নৌকা প্রতীক দিয়েছিলেন বলে এমপি হয়েছেন। আর সেই শেখ হাসিনার প্রার্থীর বিরোধিতা করছেন। জীবিত থাকতে আগামীতে নৌকা পেতে দেব না।’ শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডে বন্দরের কবিলের মোড় এলাকায় নির্বাচনী কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর কবির নানক এ কথা বলেন।

কর্মী সমাবেশ বলা হলেও এটি ছিল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর নির্বাচনী প্রচারাভিযানের একটি অংশ। নির্বাচন কার্যক্রম চলাকালীন এমপিদের প্রচার অভিযান নিষেধ হলেও এই কর্মিসভায় দু’জন এমপি উপস্থিত ছিলেন।

নানক বলেন, ‘কেউ কোনো ষড়যন্ত্র করে রেহাই পাবেন না। জাতীয় পার্টির বন্ধুদের এই নারায়ণগঞ্জে ভিন্ন চরিত্র, ভিন্ন চেহারা।’

তিনি বলেন, ‘আগামী ১৬ জানুয়ারি আপনারা নির্ধারণ করবেন আপনাদের ভাগ্য। পবিত্র আমানত আপনাদের হাতে। এই ভোটের আমানতেই আগামী পাঁচ বছর কেমন যাবে, তা নির্ধারণ হবে। শেখ হাসিনা আপনাদের সালাম ও অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, মেয়র আইভী উন্নয়ন করেছে, আমার আইভীকে নির্বাচিত করলে এই উন্নয়ন অব্যাহত থাকবে। উন্নয়নে আরও গতি সঞ্চার হবে।’

তিনি বলেন,‘নির্বাচন এলে এই নারায়ণগঞ্জে বিভিন্ন ধরনের কথাবার্তা আসে। আজকের বিশাল জনসভা প্রমাণ করেছে, কোনো হুমকি-ধমকি, কোনো মিথ্যাচারের কাছে এই বন্দরের মানুষেরা হার মানবে না। পরাজিত হবে না। বিজয়ী হবেই হবে।’

উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ রশীদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এস এম কামাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই প্রমুখ।

সেখানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ নজরুল ইসলাম বাবু, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, মহানগরের জিএম আরাফাত, ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসনাত রহমান বিন্দুসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com