যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ইউক্রেনে আগ্রাসন চালালে রাশিয়াকে ১৮ শাস্তির মুখে পড়তে হবে

ইউক্রেনে আগ্রাসন চালালে রাশিয়াকে ১৮ শাস্তির মুখে পড়তে হবে

প্রবাস ডেস্ক:
ইউক্রেনে সামরিক আগ্রাসন চালালে রাশিয়ার বিরুদ্ধে ১৮ রকমের জবাব প্রস্তুত রেখেছে যুক্তরাষ্ট্র বলে হুশিয়ারি দিয়েছেন দেশটির আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড।

তিনি বলেছেন, আমি শুধু বলব রাশিয়া যদি কোনোভাবেই ইউক্রেনে সামরিক অভিযান চালায়, তাহলে মিত্রদের ব্যাপারে আমাদের যে প্রতিশ্রুতি রয়েছে আমরা তা পূরণ করব এবং রাশিয়ার জন্য সেসব ক্ষতি হবে অত্যন্ত দ্রুত এবং মারাত্মক।

রাশিয়ার বার্তা সংস্থা স্পুটনিক এ খবর দিয়েছে। রাশিয়ার বিরুদ্ধে এই ধরনের হুমকি দিলেও আমেরিকার শীর্ষ পর্যায়ের কূটনীতিক ওয়াশিংটনের সম্ভাব্য জবাব সম্পর্কে বিস্তারিত কিছু বলেন নি। তবে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেছেন, রাশিয়া যদি আগ্রাসীমূলক তৎপরতা চালায় তাহলে তাদের ক্ষতি হবে উচ্চমূল্যের।
নুল্যান্ড আরও বলেন, এ পর্যন্ত রাশিয়ার বিরুদ্ধে আমেরিকা ও তার মিত্ররা ন্যাটো জোটের আওতায় যে সমস্ত নিষেধাজ্ঞা আরোপ করেছে এবারের পদক্ষেপ তার চেয়ে ভিন্ন হবে। হুশিয়ারি দেওয়ার পরেও তিনি আশা প্রকাশ করেন, আলোচনার মাধ্যমে সব সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে।

মার্কিন আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড বলেন, আমরা কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে সমস্যা সমাধানের লক্ষ্যে যে সমস্ত ধারণা উপস্থাপন করেছি সেগুলোর জন্য রাশিয়া আলোচনার টেবিলে থাকবে, তবে সেটি সম্পূর্ণ প্রেসিডেন্ট পুতিনের ব্যাপার।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com