যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

 

প্রবাস ডেস্ক:
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে তিন ব্যক্তি ও এক প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির অর্থ মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে, হিজবুল্লাহকে অর্থ দিয়ে সাহায্য প্রদান করায় তাদের ওপর এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

মার্কিন নিষেধাজ্ঞায় পড়া তিন ব্যক্তি হলেন- জিহাদ সালিম আল্লামা, আলী মুহাম্মাদ দাউন এবং আদেল আলী জিয়াব। এই তিন ব্যক্তিই লেবাননের নাগরিক। এছাড়াও নিষেধাজ্ঞার শিকার ট্রাভেল এজেন্সির নাম দারুস সালাম ট্যুরিজম এন্ড ট্রাভেল এজেন্সি।

মার্কিন সহকারী অর্থমন্ত্রী ব্রায়ান নিলসন দাবি করেছেন, হিজবুল্লাহকে আর্থিক পৃষ্ঠপোষকতা দেয়ার অভিযোগে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এর আগে হিজবুল্লাহকে অর্থ সহযোগিতা দেয়ার অভিযোগে লেবানন ও কুয়েতে যৌথভাবে পরিচালিত একটি টিভি চ্যানেলের ব্যবস্থাপনা পরিচালকদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় আমেরিকা।
লেবানন ও সিরিয়ার বিরুদ্ধে রাজনৈতিক চাপ প্রয়োগের অংশ হিসেবে দেশ দু’টির ওপর নিপীড়নমূলক অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র। এর ফলে ওই দুই দেশে অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে। তবে এসব করেও সিরিয়া বা লেবাননের ওপর নিজের রাজনৈতিক ইচ্ছা চাপিয়ে দিতে ব্যর্থ হয়েছে ওয়াশিংটন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com