শিরোনাম :
কুমিল্লায় উপজেলা বিএনপির সভাপতি আটক, থানা ঘেরাও রাত ১টার মধ্যে ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস কুমিল্লায় মাদরাসায় যাবার পথে শিক্ষক বাবার মোটরসাইকেল থেকে পড়ে ছেলের মৃত্যু তেহরান ‘খারাপ আচরণ’ করলে পুনরায় সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনে পদায়ন ও বদলির নীতি: প্রধানমন্ত্রী হবিগঞ্জ চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা শাহ আমানত বিমানবন্দরে মিলল ২৭ লাখ টাকার বিদেশি সিগারেট, আটক ১ চাঁপাইনবাবগঞ্জ নাচোলে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত লক্ষ্মীপুর ৮ বছর পর লক্ষ্মীপুরে ছাত্রদলের কমিটি গঠন: আহ্বায়ক সৌরভ, সদস্য সচিব অভি
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বাংলাদেশির লাশ দেশে ফেরাতে আলোচনা চলছে: দূতাবাস

বাংলাদেশির লাশ দেশে ফেরাতে আলোচনা চলছে: দূতাবাস

নিজস্ব প্রতিবেদক:
লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে মারা যাওয়া ৭ বাংলাদেশির লাশ দেশে ফেরত আনতে ইতালি সরকারের সঙ্গে আলোচনা চলছে।

শুক্রবার (২৮ জানুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

বাংলাদেশ দূতাবাস জানায়, সাত বাংলাদেশির মৃত্যুর বিষয়টি জানার পর থেকেই ইতালিতে বাংলাদেশ দূতাবাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছে। ইতালির কাতানিয়া ও পালেরমোতে নিযুক্ত কনসালদের মাধ্যমেও দূতাবাস প্রকৃত তথ্য অনুসন্ধান এবং করণীয় নির্ধারণের মাধ্যমে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।

দূতাবাসের কাউন্সেলর (শ্রম কল্যাণ) মো. এরফানুল হকের নেতৃত্বে ও দূতাবাসের একজন ইতালি-ভাষী কর্মচারীসহ দুই সদস্যের একটি দল ২৬ জানুয়ারি লাম্পেডুসা দ্বীপে পৌঁছায়। তীব্র ঠাণ্ডায় থাকার কারণে হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়ে ৭ বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয় বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

কাউন্সেলর এরফানুল হক ২৭ জানুয়ারি লাম্পেডুসার ডেপুটি মেয়র প্রেস্টিপিনো সালভাতোরের সঙ্গে দেখা করেছেন। সাক্ষাতকালে তারা দুর্ঘটনার বিষয়ে ও ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিকারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ বা করণীয় কৌশল নির্ধারণে বিস্তারিত আলোচনা করেন। ইতালিয় কর্তৃপক্ষের সাথে দূতাবাসের নিবিড় সমন্বয়ের বিষয়ে কথা বলেন তারা।

দূতাবাস জানায়, শুক্রবার সকাল ১১টায় ইতালি কোস্টগার্ডের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সাথে দূতাবাসের প্রতিনিধিদল দেখা করেন।

ইতালির সিসিলি প্রদেশের এগ্রিজেন্তো এলাকায় অবস্থিত মর্গে ৭ বাংলাদেশির লাশ ফেরত পাঠানো বা দাফনের আগ পর্যন্ত রাখা হবে বলে জানা গেছে।

দূতাবাস আরো জানায়, আদালতের অনুমতির বাধ্যবাধকতা থাকায় এখনো অভিবাসনপ্রত্যাশী ৭ বাংলাদেশির লাশ দেখা সম্ভব হয়নি। তবে প্রক্রিয়া চলমান রয়েছে। দুর্ঘটনাস্থল থেকে জীবিত উদ্ধারকৃতদের বিভিন্ন স্থানে স্থানান্তর করা হয়েছে এবং দূতাবাসের প্রতিনিধিদল তাদের সাথে কথা বলেছে।

ইতালিতে থাকা বিভিন্ন সূত্রের কাছ থেকে পাওয়া তথ্যমতে, উদ্ধার হওয়া অভিবাসনপ্রত্যাশী ২৮৭ জনের মধ্যে ২৭৩ জন বাংলাদেশি। যাদের মধ্যে ৭ জন মারা গেছেন।

প্রসঙ্গত, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন ২০২১ সালে ভূমধ্যসাগরের এই রুটকে মারাত্মক ঝুঁকি হিসেবে চিহ্নিত করেছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com