শিরোনাম :
কুমিল্লায় উপজেলা বিএনপির সভাপতি আটক, থানা ঘেরাও রাত ১টার মধ্যে ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস কুমিল্লায় মাদরাসায় যাবার পথে শিক্ষক বাবার মোটরসাইকেল থেকে পড়ে ছেলের মৃত্যু তেহরান ‘খারাপ আচরণ’ করলে পুনরায় সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনে পদায়ন ও বদলির নীতি: প্রধানমন্ত্রী হবিগঞ্জ চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা শাহ আমানত বিমানবন্দরে মিলল ২৭ লাখ টাকার বিদেশি সিগারেট, আটক ১ চাঁপাইনবাবগঞ্জ নাচোলে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত লক্ষ্মীপুর ৮ বছর পর লক্ষ্মীপুরে ছাত্রদলের কমিটি গঠন: আহ্বায়ক সৌরভ, সদস্য সচিব অভি
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বাণিজ্য মেলা সফল হয়েছে : টিপু মুনশি

বাণিজ্য মেলা সফল হয়েছে : টিপু মুনশি

নিজেস্ব প্রতিবেদক:
এবারের বাণিজ্যমেলা সফল হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, বাণিজ্যমেলায় ১৬ মিলিয়ন ডলারের ক্রয়াদেশ পাওয়া গেছে। এ ছাড়া মোট পণ্য বিক্রি প্রায় ৪০ কোটি টাকার এবং ভ্যাট আদায় হয়েছে দেড় কোটি টাকা।

আজ সোমবার (৩১ জানুয়ারি) পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মাসব্যাপী বাণিজ্যমেলার সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।
টিপু মুনশি বলেন, কভিড পরিস্থিতির মধ্যেও এবারের মেলা সফলভাবে সম্পন্ন হয়েছে। ২০২৪ সাল নাগাদ দেশের রপ্তানি লক্ষ্যমাত্রা ৮০ বিলিয়ন মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। এই লক্ষ্য অর্জণে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তিনি আরো বলেন, ২০২৬ সালে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার প্রেক্ষিতে যেসব বাণিজ্য সুবিধা হারাবে, সেই চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। চলতি বছর চারটি দেশের সাথ বানিজ্য চুক্তি স্বাক্ষরের কাজ চলছে।

অনুষ্ঠানে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতীক প্রধান অতিথির বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শী নেতৃত্ব ও দিক-নির্দেশনার কারনে কভিড পরিস্থিতিতে দেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি সচল রয়েছে।

তিনি বলেন, জতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বুঝতে পেরেছিলেন পাকিস্তানের অধীনে থেকে ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতির উন্নতি সম্ভব নয়। আজ তাঁরই সুযোগ্য কন্যার নেতৃত্বে দেশ অর্থনৈতিক মুক্তি পাচ্ছে। বাংলাদেশ এখন বিদ্যুৎ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন, ইপিবির ভাইস চেয়ারম্যান এ এইচ এমন আহসান প্রমূখ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com