শিরোনাম :
গাইবান্ধার সাদুল্লাপুরে জোরপূর্বক গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ নড়াইলের লাহুড়িয়ায় অগ্নিকাণ্ডে পুড়েছে ৪ দোকান নরসিংদীতে খুন, দুবাই থেকে আসামি গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে পুশইন ও চোরাচালান ঠেকাতে বিজিবির বাড়তি নজরদারি কানাইঘাটে প্রবাসীর বাড়িতে হামলা, অন্ত:সত্তা নারী সহ ১৫ জন আহত, নগদ টাকাসহ মালামাল লোটপাট চট্টগ্রাম জ্বালানি সংকটে বন্ধ থাকা ইস্টার্ন রিফাইনারি ফের চালু ফরিদপুরে অনুষ্ঠান শুরু নিয়ে হট্টগোল, ক্ষোভ প্রকাশ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাংলাদেশিদের হজ বিধিমালা মেনে চলার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের ২৪ ঘণ্টার হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ১২ শিশুর মৃত্যু রাজধানীর উত্তরায় মাইলস্টোন দুর্ঘটনা: ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

আদর্শ নাগরিক হবে আমাদের সন্তান ধর্ম নিরপেক্ষ ভারতের : নুসরাত জাহান

আদর্শ নাগরিক হবে আমাদের সন্তান ধর্ম নিরপেক্ষ ভারতের : নুসরাত জাহান

বিনোদন ডেস্ক :
প্রথমে নুসরাত-যশ প্রেম। তারপর নুসরাত অন্তঃসত্ত্বা হওয়ার পর সন্তানের বাবা কে, তা নিয়ে নানা জল্পনা। এই জল্পনার মাঝেই নুসরাত ও যশের জীবনে এল ঈশান। অভিনেত্রী নিজের মুখে কিছু না বললেও, হঠাৎ প্রকাশ্যে এল ঈশানের বাবার নাম যশ দাশগুপ্ত! এরপরে নুসরাত অনুরাগীরা ভেবে ছিলেন নুসরাত-যশ কাণ্ডে হয়তো ইতি পড়তে চলেছে।
কিন্তু টলিউডের এই মুচমুচে গুঞ্জন কি সহজে থামে! একেবারেই নয়। সম্প্রতি ইন্ডিয়া টুডেকে এক সাক্ষাৎকার দিয়ে ফের আলোচনায় চলে এলেন নুসরাত জাহান।

মা হওয়ার পর নুসরাত সদ্য নিজের কাজে ফিরেছেন। হাতে তার বেশ কয়েকটি ছবি। মুক্তি পেয়েছে নুসরাতের নতুন ছবি ‘স্বস্তিক সংকেত’ও। ক্যারিয়ার, যশ, সন্তান ও ঈশানকে নিয়ে দিব্যি রয়েছেন অভিনেত্রী। আগেও যেমন তাকে কেন্দ্র করে ওঠা গুঞ্জনকে পাত্তা দিতেন না নুসরাত, এখনো তিনি সেরকমই।

তবে সম্প্রতি ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে যশ ও ছেলে ঈশানকে নিয়ে মন খুলে কথা বললেন নুসরাত। এই সাক্ষাৎকারেই তিনি বলেন, তার সন্তান ঈশান ধর্ম নিরপেক্ষ ভারতের প্রতীক!

ইন্ডিয়া টুডের এই সাক্ষাৎকারে নুসরাতকে জিজ্ঞাসা করা হয়, আপনি মুসলিম, যশ হিন্দু। আপনার সন্তান কোন পরিচয়ে বেড়ে উঠবে? এই প্রশ্নের উত্তরে নুসরাতের স্পষ্ট জবাব, একজন ভাল মানুষের মতোই বেড়ে উঠবে ঈশান। আমার সন্তান দুই ধর্ম থেকেই শিক্ষা নেবে। অভিভাবক হিসেবে আমরা দু’ জনেই খুবই উদারমনস্ক। আমাদের বাড়িতে দিওয়ালি, দুর্গাপুজো, ঈদ, ক্রিসমাস পালন করা হয়। আমার মনে হয় ঈশানের সামনে আমরা প্রকৃত ধর্ম নিরপেক্ষ ভারতের উদাহরণ তুলে ধরতে পারব। ঈশান ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের আদর্শ নাগরিক হিসেবে বড় হবে, এটাই আমার বিশ্বাস।

২০১৯ সালে তুরস্কে উড়ে গিয়ে ব্যবসায়ী নিখিল জৈনকে বিয়ে করেন নুসরাত। বছর ঘুরতে না ঘুরতেই সেই সম্পর্কে ভাঙন। তখনই সামনে আসে অভিনেতা যশ দাশগুপ্তর নাম। গত বছরই আলিপুর আদালত রায় দিয়ে জানিয়েছে, নুসরাত ও নিখিলের এই তুরস্কের বিয়ে বৈধ নয়! এরই মাঝে ২০২১ সালের আগস্ট মাসে জন্ম হয় নুসরতপুত্র ঈশানের। বার্থ সার্টিফিকেটের মারফত প্রকাশ্যে আসে ঈশানের পিতার নাম যশ দাশগুপ্ত। তবে তাকে নিয়ে ওঠা সমস্ত গুঞ্জনকে ভুলে নিজের পরিবার ও ক্যারিয়ারের দিকেই এখন নজর দিতে চান অভিনেত্রী সাংসদ নুসরাত জাহান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com