শিরোনাম :
সড়ক যোগাযোগ নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী খোকসায় ভ্যানচালকের লাশ উদ্ধার কম সময়ে ধান উৎপাদনের জাত উদ্ভাবন নিয়ে আলোচনা চলছে: কৃষিমন্ত্রী টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে অষ্টম স্থানে বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ বাংলাদেশ পুলিশে বড় রদবদল: ১২ জেলার পুলিশ সুপারসহ ৩৯ কর্মকর্তার বদলি খোকসায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬: কৃষিতে প্রযুক্তি ও পুষ্টি উন্নয়নে নতুন দিগন্ত। শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই: বাণিজ্যমন্ত্রী রাজধানীর জিয়া উদ্যানে ভারতে যে দলই ক্ষমতায় আসুক সম্পর্ক একই থাকবে: গয়েশ্বর
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

চলচ্চিত্র শিল্পী সমিতির কাল শপথ নেবেন নবনির্বাচিত শিল্পীরা

চলচ্চিত্র শিল্পী সমিতির কাল শপথ নেবেন নবনির্বাচিত শিল্পীরা

বিনোদন প্রতিবেদক :
শিল্পী সমিতির নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন, সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক ও সাধারণ সম্পাদক নিপুণ আক্তার

যেন নিপুণের জন্যই অপেক্ষা করছিলেন শিল্পী সমিতির বিজয়ী প্রার্থীরা। আজ সন্ধ্যায় চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে গঠিত আপিল বোর্ড নিপুণ আক্তারকে সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করে। এরপরই নির্বাচিত শিল্পীরা একসঙ্গে মিলে সিদ্ধান্ত নিয়েছেন, আগামীকাল বিকাল ৫টায় শপথগ্রহণ করবেন সবাই। খবরটি নিশ্চিত করেছেন অভিনেতা ও সদ্য সহ-সাধারণ সম্পাদক পদে বিজয়ী সাইমন সাদিক।
তিনি বলেন, ‘আমরা আপিল বোর্ডের রায়ের অপেক্ষায় ছিলাম। অবশেষে কাঙ্ক্ষিত রায় পেয়েছি। আমাদের প্যানেল থেকেই সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন। এখন শিল্পীদের জন্য কাজ করতে সুবিধা হবে। আমরা সবার অনুমতি নিয়েই আগামীকাল বিকাল ৫টায় শপথ বাক্য পাঠ করতে চাই। আমাদের শপথ বাক্য পাঠ করাবেন আপিল বোর্ডের চেয়ারম্যান ও পরিচালক সমিতির বর্তমান সভাপতি সোহানুর রহমান সোহান ও আপিল বোর্ডের সদস্য মোহাম্মদ হোসেন। ’

শপথ পাঠ অনুষ্ঠানে নির্বাচন কমিশনের কোনো সদস্যকেই আমন্ত্রন জানানো হবে না। সাইমন বলেন, ‘নির্বাচন কমিশনের কোনো সদস্যকেই শপথ বাক্য পাঠের সময় আমরা দেখতে চাই না। তারা অসাধু ব্যক্তি। ’

এবারের বিজয়রা হলেন—ইলিয়াস কাঞ্চন [সভাপতি], নিপুণ আক্তার [সাধারণ সম্পাদক], মাসুম পারভেজ রুবেল ও মনোয়ার হোসেন ডিপজল [সহ-সভাপতি], সাইমন সাদিক [সহ-সাধারণ সম্পাদক], মামনুন ইমন [সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক], জয় চৌধুরী [আন্তর্জাতিক সম্পাদক], শাহনূর [সাংগঠনিক সম্পাদক], আরমান [দপ্তর ও প্রচার সম্পাদক], আজাদ খান [কোষাধ্যক্ষ]।

কার্যনির্বাহী পরিষদে বিজয়ীরা হলেন অঞ্জনা সুলতানা, রোজিনা, সুচরিতা, আলীরাজ, অরুণা বিশ্বাস, অমিত হাসান, ফেরদৌস, জেসমিন, কেয়া, নাদির খান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com