যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নয়াপল্টনে বিএনপি-ছাত্রদলের ৪০০ নেতাকর্মীর নামে পুলিশের মামলা

নয়াপল্টনে বিএনপি-ছাত্রদলের ৪০০ নেতাকর্মীর নামে পুলিশের মামলা

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে ছাত্রদল নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় মামলা করেছে পুলিশ। এতে বিএনপির ও তার অঙ্গসংগঠনের ৬২ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। মামলায় আরো ৪০০ নে তাকর্মীকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে।

সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে পল্টন থানার এসআই মো. কামরুল হাসান বাদী হয়ে একই থানায় এ মামলা দায়ের করেন।
এর আগে রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিক্ষোভ মিছিলে বাধা দেওয়াকে কেন্দ্র করে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষ হয়। ওই সময় বিএনপির কয়েকজন নেতাকর্মীকে আটক করে পুলিশ।

পুলিশের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব রফিকুল আলম মজনুকে প্রধান আসামি করা হয়েছে। সংঘর্ষের পরই ঘটনাস্থল থেকেই তাঁকে আটক করে পুলিশ।

মামলায় নাম উল্লেখিত ৬২ আসামির মধ্য অন্যতম কয়েকজন হলেন যাত্রাবাড়ী থানা বিএনপির কর্মী মোহাম্মদ আলী মান্নান, মো. মফিকুল ইসলাম, সোহেল শিকদার, সুনীল রবি দাস। এ ছাড়া আছেন মৎসজীবী দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মো. জহিরুল ইসলাম (আবুল বাশার), ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com