শিরোনাম :
মিরসরাইয়ে সাড়ে তিন হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ রংপুরে ৩ লাখ ৩৫ হাজার শিশুকে দেওয়া হবে হাম-রুবেলার টিকা শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন গাইবান্ধা সাদুল্লাপুরে কৃষকদের নিয়ে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত সংসদের দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: জ্বালানিমন্ত্রী বাংলাদেশি হিসেবে ‘স্টুডেন্ট ফটোগ্রাফার অব দ্য ইয়ার’ জিতলেন অর্ণব সিলেটে ইয়াবাসহ কারবারি গ্রেফতার বাধ্য হয়েই সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে: জ্বালানিমন্ত্রী প্রথমবারের মতো ড্যান্স পারফর্ম করে ভীষণ উচ্ছ্বসিত রিবা রূপগঞ্জে ‘আন্ডা রফিক’-এর সন্ত্রাস, জমি দখল ও অর্থপাচার দীর্ঘদিনের পলাতকতার শেষে নতুন উত্তেজনা
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

প্রশ্নে সপ্তম শ্রেণির বিজ্ঞান ,অনুধাবনমূলক

প্রশ্নে সপ্তম শ্রেণির বিজ্ঞান ,অনুধাবনমূলক

শিক্ষাঙ্গন ডেস্ক :
সপ্তম শ্রেণির বিজ্ঞান বিষয়ে কিছু অনুধাবনমূলক প্রশ্ন। যারা সপ্তম শ্রেণিতে পড়ছো তাদের জন্য পড়াশোনার ক্ষেত্রে খুবই প্রয়োজনে আসবে এসব প্রশ্ন।
অনুধাবনমূলক প্রশ্ন

কক্কাস কী?

যেসব ব্যাকটেরিয়ার কোষের আকৃতি গোলাকার সেগুলোই কক্কাস ব্যাকটেরিয়া। এরা এককভাবে অথবা দল বেঁধে থাকতে পারে; যেমন- নিউমোনিয়া রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া।

অণুজীবজগৎ কাকে বলে?

যেসব জীবন খালি চোখে দেখা যায় না এবং সুগঠিত নিউক্লিয়াসবিহীন তাদের অণুজীব বলে। এসব অণুজীব নিয়ে গঠিত জগতকে অণুজীবজগৎ বলে। ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক ইত্যাদি হলো অণুজীবের উদাহরণ। এসব অণুজীবকে আদি জীবও বলা হয়।

ব্যাকটেরিয়ার স্পোর কিভাবে স্থানান্তরিত হয়?

বাতাসে যে ধুলাবালি উড়ে বেড়ায় তাতে ব্যাকটেরিয়ার স্পোর স্থানান্তরিত হতে পারে। এ ছাড়া অপরিষ্কার হাত, জামা-কাপড়, হাঁচি-কাশির মাধ্যমেও স্পোর স্থানান্তরিত হয়।

ফুল রঙিন হয় কেন?

উদ্ভিদের ক্রোমোপ্লাস্টে প্রচুর পরিমাণে ক্যারোটিন ও জ্যান্থফিল থাকে। এই ক্যারোটিন লাল বা কমলা এবং জ্যান্থফিল হলুদ বর্ণের জন্য দায়ী। অর্থাৎ ক্রোমোপ্লাস্টের উপস্থিতির কারণে ফুল রঙিন হয়।

উদ্ভিদকোষে নিউক্লিয়াস একপাশে অবস্থান করে কেন?

সাধারণত উদ্ভিদকোষে বড় কোষগহ্বর থাকে। এ গহ্বরটি কোষের কেন্দ্রে অবস্থান করে। ফলে নিউক্লিয়াসটি এই কোষের এক পাশে অথবা কোষপ্রাচীরের কাছাকাছি অবস্থান করে। অর্থাৎ কোষগহ্বরের আকার ও অবস্থানগত কারণেই উদ্ভিদকোষে নিউক্লিয়াসের এ ধরনের অবস্থান দেখা যায়।

জটিল টিস্যুকে পরিবহন টিস্যু বলা হয় কেন?

জাইলেম ও ফ্লোয়েম টিস্যু নিয়ে জটিল টিস্যু গঠিত। এই টিস্যুগুলো উদ্ভিদে পানি, খনিজ লবণ ও শর্করা পরিবহনের কাজ করে। তাই জটিল টিস্যুকে পরিবহন টিস্যু বলে।

বুলবিলের কাজ কী?

কোনো কোনো আরোহী উদ্ভিদের কাক্ষিক মুকুল শাখায় পরিণত না হয়ে প্রচুর খাদ্য সঞ্চয় করে গোলাকার মাংসল পিন্ডের আকার ধারণ করে। এদের বুলবিল বলে। পরিণত অবস্থায় মাটিতে পড়লে নতুন উদ্ভিদের জন্ম দেয়। অনেক সময় এদের আমরা খাদ্য হিসেবে ব্যবহার করি। তাই বুলবিলের প্রধান কাজ হলো খাদ্য সঞ্চয় করা ও প্রজননে সাহায্য করা।

আত্তীকারক মূল নিজের খাদ্য কিভাবে তৈরি করে?

কিছু কিছু উদ্ভিদের কান্ড থেকে সরু সুতার মতো মূল উৎপন্ন হয়, যারা নিজেদের দেহে ক্লোরোফিল থাকায় সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে। তাই ক্লোরোফিলের উপস্থিতিই আত্তীকারক মূলের খাদ্য তৈরির প্রধান কারণ।

সালোকসংশ্লেষণ কী?

সালোকসংশ্লেষণ এক ধরনের জৈব রাসায়নিক প্রক্রিয়া। যে জৈব রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদকোষস্থ ক্লোরোপ্লাস্ট সূর্যরশ্মির ফোটন থেকে শোষণকৃত শক্তি কাজে লাগিয়ে বায়ুমন্ডলের কার্বন ডাই-অক্সাইড (ঈঙ২) এবং কোষস্থ পানি ও অন্যান্য জৈব রাসায়নিক পদার্থের মধ্যে বিক্রিয়া ঘটিয়ে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে, উপজাত হিসেবে ঙ২ নির্গত করে তাকে সালোকসংশ্লেষণ বলে।

শ্বসনের ক্ষেত্রে নিঃশ্বাস কিভাবে ঘটে?

প্রশ্বাসের পরপরই নিঃশ্বাস পর্যায় শুরু হয়। এ পর্যায়ে মধ্যচ্ছদা ও পিঞ্জরাস্থির পেশিগুলো শিথিল ও প্রসারিত হয়। ফলে ফুসফুস আয়তনে ছোট ও সংকুচিত হয়। ফলে বায়ুথলির ভিতরের বায়ু, কার্বন ডাই-অক্সাইড গ্যাস ফুসফুস থেকে ব্রঙ্কাস ও ট্রাকিয়ার মাধ্যমে পরিবাহিত হয়ে নাসারন্ধ্র দিয়ে বাইরে নির্গত হয়।

মধ্যচ্ছদা কিভাবে শ্বসনে সাহায্য করে?

যে মাংসপেশি বক্ষগহ্বর ও উদর গহ্বরকে পৃথক করে রেখেছে তাকে মধ্যচ্ছদা বলে। এটা দেখতে অনেকটা প্রসারিত ছাতার মতো। মধ্যচ্ছদা সংকুচিত হলে নিচের দিকে নামে। তখন বক্ষগহ্বরের আয়তন বাড়ে। আবার এটা যখন প্রসারিত হয়, তখন উপরের দিকে ওঠে এবং বক্ষগহ্বর সংকুচিত হয়। মধ্যচ্ছদা সংকোচন ও প্রসারণের মাধ্যমে প্রশ্বাস ও নিঃশ্বাস কাজ সম্পাদন করে। এভাবে মধ্যচ্ছদা শ্বসন প্রক্রিয়ায় সহায়তা করে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com