শিরোনাম :
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বাবার প্রেম নিয়ে যা বললেন , অর্জুন শ্রীদেবীর সঙ্গে

বাবার প্রেম নিয়ে যা বললেন , অর্জুন শ্রীদেবীর সঙ্গে

বিনোদন ডেস্ক :
অভিনেতা অর্জুন কাপুর। খুব অল্প সময়ে তিনি ছুঁয়ে গেছেন দর্শকদের হৃদয়। তবে বাবা বনি কাপুর এবং বলিউড অভিনেত্রী শ্রীদেবীর প্রেম নিয়ে প্রায়ই তাকে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয়। এবার শ্রীদেবীর সঙ্গে বাবার প্রেম নিয়ে মুখ খুললেন তিনি।
বনি কাপুর এবং মোনার যখন বিবাহ বিচ্ছেদ হয়, ছেলে অর্জুন কাপুর তখন স্কুলে পড়েন। তারপরেই শ্রীদেবীকে বিয়ে করেন বলিউড প্রযোজক বনি। সেই সময়ে অর্জুনের স্কুলের বন্ধুরা তাকে তার ‘নতুন মা’ সম্পর্কে প্রশ্ন করত। উত্তর দিতে পারতেন না ছোট্ট অর্জুন।

এক সাক্ষাৎকারে অর্জনু জানান, যে সময়ে বাবার দ্বিতীয় বিয়ে দেখতে হয়েছে তাকে, তখন তার বাবা একজন বিখ্যাত মানুষ। সমাজে তার নাম ডাক রয়েছে। আর শ্রীদেবী তখনকার দিনে অন্যতম সেরা ও জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন ছিলেন। তাই তাদের বিয়ে নিয়ে চারদিকে কথা হত। ফলে অর্জুনের ছোটবেলায় এই ঘটনার গভীর ছাপ পড়েছিল। মাকে ছেড়ে তার বাবা অন্য কাউকে বিয়ে করেছেন, এই ঘটনাটি ছোটবেলা থেকেই মেনে নিতে পারেননি অর্জুন। মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন তিনি। কিন্তু এখন তিনি বড় হয়েছেন। নিজেও প্রেমে পড়েছেন। আরবাজ খানের সাবেক স্ত্রী মালাইকা অরোরার সঙ্গে প্রেম করেন বলে বিভিন্ন কথা শুনতে হয় তাকে। এখন বাবার মন বুঝতে পারেন অর্জুন। নিজেই গত বছর একটি সাক্ষাৎকারে সে কথা জানান তিনি।

অর্জুন এখন বোঝেন, কোনো একজন মানুষের প্রতি সারাজীবন প্রেম থাকবে, তার মানে নেই। প্রেম কমে যেতে পারে। আবার অন্য কারো প্রতি ভালোলাগা তৈরি হতে পারে। সারাজীবন একজনের প্রতি নিষ্ঠাবান, এই ধারণাকে অর্জুন ‘বলিউডি ধ্যানধারণা’ আখ্যা দেন। এও জানান, এটি বাস্তবে সব সময়ে সম্ভব নয়।

তার কথায়, “আমি এ কথা বলব না যে আমার বাবা আমার মা-কে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে নিয়েছেন বলে আমার অসুবিধা হয়নি। অবশ্যই হয়েছে। কিন্তু বড় হওয়ার পরে অন্যভাবে দেখা শুরু করেছি আমি। নিজের প্রেমের সম্পর্কে ওঠাপড়া হওয়ার পর বুঝতে শিখেছি।”

অর্জুন জানান, তার মা মোনা জীবিত থাকলে, তিনিও অর্জুনকে তার বাবার পাশে দাঁড়ানোর শিক্ষা দিতেন। মায়ের লালন পালনের কথা মাথায় রেখে তিনি বনি এবং সৎ বোন জাহ্নবী কাপুর এবং খুশি কাপুরের সঙ্গে পরিবারের মতো করেই মেলামেশা করেন এখন।

তিনি জানান, বনির দ্বিতীয় প্রেমে পড়াকে তিনি সম্মান করেন। “প্রেম তো আসলে জটিল। ২০২১ সালে বসেও যদি আমরা বলি, একবারই প্রেমে পড়া যায়, তাহলে সেটা নির্বুদ্ধিতা,” বলেন অর্জুন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com