যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নারায়ণগঞ্জ চাপাতি দিয়ে স্ত্রীর কব্জি বিচ্ছিন্ন, স্বামী গ্রেফতার

নারায়ণগঞ্জ চাপাতি দিয়ে স্ত্রীর কব্জি বিচ্ছিন্ন, স্বামী গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
গ্রেফতারকৃত রফিক

নারায়ণগঞ্জের ফতুল্লায় যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীর হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করার ঘটনায় তার স্বামীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।
শুক্রবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা।

তিনি জানান, গত ১৫ জানুয়ারি ফতুল্লার ভূইগর এলাকায় যৌতুকের টাকা না পেয়ে রফিক তার স্ত্রীকে বেঁধে চাপাতি দিয়ে কুপিয়ে ডান হাতের কব্জি বিচ্ছিন্ন করে ফেলেন। এরপর তাকে ঘরে তালা দিয়ে পালিয়ে যান। ঐ ঘটনায় ১৬ জানুয়ারি রফিকের নামে ফতুল্লা থানায় মামলা করেন ভুক্তভোগী গৃহবধূর ভাই।

মামলাটির ছায়া তদন্ত শুরু করে র‍্যাবের গোয়েন্দা দল। ১০ ফেব্রুয়ারি র‍্যাব-১১ ও র‍্যাব-৭ যৌথ অভিযান চালিয়ে চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানা এলাকা থেকে রফিককে গ্রেফতার করে।

র‍্যাব অধিনায়ক জানান, প্রায় দেড় বছর আগে রফিকের সঙ্গে ঐ নারীর বিয়ে হয়। বিয়ের পর রফিক ব্যবসার জন্য স্ত্রীর কাছে দুই লাখ টাকা যৌতুক দাবি করেন। তার স্ত্রী বাবার বাড়ি থেকে এক লাখ টাকা এনে দিলেও আরো এক লাখ টাকার জন্য রফিক প্রায়ই তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করতেন।এরই জেরে গত ১৫ জানুয়ারি রাতে স্ত্রীকে বেঁধে চাপাতি দিয়ে কুপিয়ে তার ডান হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করে ফেলেন রফিক।

রফিককে ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হবে বলেও জানান র‍্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com