যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

৪৫৫ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারি গ্রেফতার

৪৫৫ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারি গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের অভিযানে ৪৫৫ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারি গ্রেফতার করা হয়েছে।

শনিবার দুপুর ১টায় দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলেন, ট্রাক চালক মোঃ সুজন (২৫) ও হেলপার মোঃ শরিফ হোসেন (২২)।

কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজ্জাদ করিম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের সোনারগাঁওয়ের সোনাখালী এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে হাইওয়ে পুলিশ। এসময় কুমিল্লা থেকে আসা ট্রাকটিকে (ঢাকা মেট্রো ট-১৮-৭৩০১) থামানোর জন্য সংকেত দেয় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাকটি দ্রুত গতিতে পালানোর চেষ্টা করে চালক। পরে ট্রাকটির পিছু নিয়ে ধাওয়া করে বন্দর উপজেলার লাঙ্গলবন্দ এলাকায় পৌছালে ট্রকটি আটক করে। এসময় ট্রাকে তল্লাশি করে ৪৫৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় এবং চালক ও হেলপারকে গ্রেফতার করে হাইওয়ে পুলিশ।
গ্রেফতারকৃত ট্রাক চালক মোঃ সুজন নোয়াখালী জেলার সেনবাগ থানার আটিয়া গ্রামের শাহজাহানের ছেলে। মোঃ শরিফ হোসেন কুমিল্লা জেলার সদর থানার জগনাথ ইউনিয়নের বালুতোফা এলাকার মোঃ হোসেন মিয়ার ছেলে।

হাইওয়ে পুলিশের নারায়ণগঞ্জ সার্কেল’র সহকারী পুলিশ সুপার (এএসপি) অমৃত সূত্রধর জানান, মাদকের বিরুদ্ধে হাইওয়ে পুলিশের অভিযান অব্যাহত আছে। মাদক উদ্ধারের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com