বিনোদন প্রতিবেদক :
এবারের ফাল্গুন এবং ভালোবাসা দিবস চিত্রনায়িকা অপু বিশ্বাসের জন্য অনেক বেশি আনন্দের। কারণ ভালোবাসা দিবস সামনে রেখে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অপু অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’।
অপু বিশ্বাস বলেন, অনেকদিন পর আমার অভিনীত সিনেমা ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ মুক্তি পেয়েছে গত ১১ ফেব্রুয়ারি। ফাল্গুন এবং ভালোবাসা দিবসে মানুষ প্রিয়জনকে নিয়ে সিনেমাটি প্রেক্ষাগৃহে দেখতে পারছেন। ফলে আমি অনেক বেশি উচ্ছ্বসিত।
ভালোবাসা দিবস প্রসঙ্গে অপু বলেন, আমার কাছে প্রতিটি দিনই ভালোবাসা দিবসের মতো। আমি বছরের প্রতিটি দিন সুন্দরভাবে দেখতে পছন্দ করি। আর ভালোবাসা আমার কাছে সিনেমা, ক্যামেরা আর ভক্তদের সঙ্গে। কারো জন্য স্পেশাল ভালোবাসা আমার কখনও ছিল না।
তিনি বলেন, ব্যতিক্রম এটাই আমার সিনেমা মুক্তি পেয়েছে। গত দিনে ফাল্গুনের দিনটা অনুভব করতাম বা দেখতাম আমার মাকে নিয়ে, সন্তানকে নিয়ে। এরপর তো মহামারির কারণে ফাল্গুন এলো-গেলো বুঝতেই পারিনি।’
১১ ফেব্রুয়ারি দেশের বড় বড় ২৫টি সিনেমা হলে মুক্তি পেয়েছে দেবাশীষ বিশ্বাস পরিচালিত সিনেমা ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। সিনেপ্লেক্সের সবগুলো শাখাসহ মধুমিতা, শ্যামলীর মতো জনপ্রিয় সিনেমা হলে চলছে ছবিটি। এতে প্রথমবারের মতো একসঙ্গে জুটি বাঁধেন জনপ্রিয় দুই চিত্রতারকা বাপ্পী চৌধুরী ও অপু বিশ্বাস। এ ছাড়া ছবির নাম রিয়াজ-শাবনূর অভিনীত সুপার ডুপার হিট ছবি ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ থেকে এসেছে।
Leave a Reply