টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
গ্রেফতারকৃত দুই রোহিঙ্গা
কক্সবাজারের টেকনাফে দুই রোহিঙ্গ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। বুধবার ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্পের সুলতান আহমেদের ছেলে ২৯ বছর বয়সী মো. ইসমাইল ও একই ক্যাম্পের নবী হোসেনের ছেলে ২০ বছরের নূর ইসলাম।
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্পের আই-ব্লকের জগিরের ডেইল এলাকায় অভিযান চালিয়ে ঐ দুই রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। তারা একাধিক মামলার আসামি ও রোহিঙ্গা সন্ত্রাসী চাকমাইয়া গ্রুপের সক্রিয় সদস্য।
এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম আরো জানান, গ্রেফতারকৃতরা রোহিঙ্গা ক্যাম্পে মাদক ব্যবসা, অপহরণ ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply