শিরোনাম :
গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল ঠাকুরগাঁওয়ে পরিত্যক্ত রিভলভার উদ্ধার দেশের সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের শঙ্কা অস্ট্রেলিয়ায় উপনির্বাচনে ডানপন্থী দলের ঐতিহাসিক জয় নোয়াখালীর ৫৪ বছর পর বাড়ি ফিরলেন সাগরে হারিয়ে যাওয়া জেলে ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় সংরক্ষণের প্রস্তাব পুতিনের রাজারবাগ পুলিশ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আলমডাঙ্গার ভাংবাড়ীয়ায় আম-লিচু বাগান নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ দুই পক্ষের ৮ জন আহত, গুরুতর ২; দেশীয় অস্ত্রসহ আটক ৪
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বলিউডে পা রাখলেন শাহরুখ কন্যা সুহানা

বলিউডে পা রাখলেন শাহরুখ কন্যা সুহানা

বিনোদন ডেস্ক :
ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রার লেভেলের হয়ে ফটোশুট করলেন শাহরুখ কন্যা সুহানা খান। মণীশের ডিজাইন করা শাড়িতে ভারতীয় লুকে ধরা দিলেন তিনি। ইনস্টাগ্রামে উজ্জ্বল টুকটুকে লাল রঙের শাড়িতে সুহানার ছবি শেয়ার করেন মণীশ মালহোত্রা।
টুকটুকে লাল রঙের শাড়ির সঙ্গে ম্যাচিং ব্লাউজ পরেছেন সুহানা। ক্যামেরার থেকে দূরে অন্যদিকে তাকিয়ে পোজ দিয়েছেন তিনি। ঢেউ খেলানো চুল পনিটেইল বাঁধা। কানে বড় বড় কানের দুল এবং কপালে ছোট্ট টিপ পরেছে সে।

সুহানার মা তথা ইন্টেরিয়র ডিজাইনার গৌরী খান তার এই লুক দেখে বেশ প্রশংসা করেছেন ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রার। তিনি মণীশের পোস্ট করা ছবির কমেন্ট বক্সে লিখেছেন, এটা তো লাল!! জিনিসটা ভালোবেসে ফেলেছি মণীশ। সুহানা ছবির কমেন্ট বক্সে লাল হৃদয়ের ইমোজি দিয়েছেন। ভাবনা পাণ্ডে সুহানার এই লুক দেখে লিখেছেন, ‘অসাধারণ’।

সদ্য নিউ ইয়র্ক থেকে পড়াশোনা শেষ করে মুম্বাইয়ের বাড়িতে ফিরেছেন সুহানা। নিউ ইয়র্ক ইউনিভার্সিটির টিসক স্কুল অব আর্টসে ফিল্ম স্টাডিজ নিয়ে লেখাপড়া করত সে।

এই সপ্তাহান্তে বেঙ্গালুরুতে দাদা আরিয়ান খানের সঙ্গে আইপিএলের নিলামে যোগ দিয়েছিলেন সুহানা খান। দুজনেই বাবা শাহরুখ খানের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন সেখানে। কলকাতা নাইট রাইডার্স দলের কর্ণধার শাহরুখ। নিলামে তাদের সঙ্গে যোগ দিয়েছিলেন জুহি চ্যাওলার মেয়ে জাহ্নবীও। দলের সহ-মালিকানায় রয়েছেন জুহি।

শাহরুখ এবং গৌরির দ্বিতীয় সন্তান সুহানা। তাদের আরো দুই ছেলে রয়েছে আরিয়ান এবং আব্রাহাম। আগাগোরাই অভিনয়ের প্রতি বিশেষ আকর্ষণ রয়েছে সুহানার। অভিনেত্রী হতে চান বলে জানিয়েছেন তিনি। এবার ধীরে ধীরে সেই পথেই এগোচ্ছেন শাহরুখ কন্যা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com